Lesson 15

খ্রীষ্ট বিরোধী কে, এবং খ্রীষ্ট বিরোধিতাই বা কি? সম্মিলিত মন্দ শক্তি নাকি ব্যক্তিকেন্দ্রিক মন্দতা? এর উপস্থিতি বহুপূর্ব থেকেই। বাইবেল জ্ঞাত করে সেই মন্দ বর্তমানেও বিদ্যমান! এই খ্রীষ্ট বিরোধিতা পৃথিবীর শেষ দিন পর্য্যন্ত থাকবে।অনেকে বলে সে রোমের সময়কাল থেকে উপস্থিত! বাইবেল ভবিষ্যৎ বাণী বলে, খ্রীষ্ট বিরোধী শক্তি পৃথিবীর অন্তিম দিনে মারাত্মক ভুমিকা গ্রহন করবে। আপনি জানেন কি, কে সে? আপনি কি নিশ্চিত? আপনাকে জানা প্রয়জন, অন্তিম দিনে এই মন্দশক্তির বিষয়ে জানা প্রয়োজন। প্রস্তুত হন এই হিংসক, বিদ্বেষ্টা পুস্তক অধ্যায়নের জন্য।

এই সহায়ক বইটি মূলত দানিয়েল ৭ অধ্যায়ন সমন্বিত।এই অধ্যায়টি খ্রীষ্ট বিরোধিতা সম্বন্ধে ব্যক্ত করে।কিন্তু এটি শুধুমাত্র ভুমিকা। ভবিষ্যতে এর সমগ্র কর্ম বর্ণনা করা হবে যা বিশ্ব জুড়ে প্রভাবিত হবে। ঐ শক্তিরকার্য সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত। আজ আপনী যাহা কিছু আবিষ্কার করবেন সেটি আপনাকে অখুশি বা অসন্তুষ্ট করতে পারে, কিন্তু দয়া করে মনে রাখবেন দানিয়েল ৭ অধ্যায় এর ভাববানী ঈশ্বর কর্ত্তৃক দত্ত হয়েছে, যে প্রভুযীশু আপনাকে প্রেম করেন তাঁর সাহায্য পেতে প্রার্থনা করুন। ঈশ্বরই সমগ্র বিষয়টিকে বুঝতে আপনাকে সাহায্য করবেন। এটি পড়ার আগে দানিয়েল ৭ অধ্যায়ন করুন।

1. As chapter 7 begins, Daniel sees four beasts coming up out of the sea. In prophecy, what does a beast represent? What does the sea represent?
1. দায়িয়েল ৭ অধ্যায়ে দানিয়েল দেখেছেন চারটি পশু সমুদ্র থেকে উঠে আসছে ভাববানীতে পশুগুলি কিসের প্রতীক? সমুদ্রই বা কিসের প্রতীক?

“ঐ চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য, সে রাজ্য সকল হইতে ভিন্ন হইবে, এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দ্দন করিবে ও চূর্ণ করিবে” (দানিয়েল ৭:২৩)। “তুমি যে জল দেখিলে, ঐ বেশ্যা যাহাতে বসিয়া আছে, সেই জল প্রজাবৃন্দ ও লোকারন্য ও জাতিবৃন্দ ও ভাষা সমূহ” (প্রকাশিত বাক্য ১৭:১৫)।

উত্তর: জন্তু রাজ্য বা জাতীর প্রতীক, জল বহুজন মানবের প্রতীক।

2. The four beasts of Daniel 7 represent four kingdoms (verses 17, 18). Babylon, the first kingdom (Daniel 2:38, 39), is represented as a lion in Daniel 7:4. (See also Jeremiah 4:7; 50:17, 43, 44.) W

2. (দানিয়েল ৭) অধ্যায়ে চারটি জন্তু চারটি রাজ্যকে নির্দেশ করে (পদ ১৭, ১৮), ব্যবিলন প্রথম রাজ্য (দানিয়েল ২:৩৮, ৩৯), যা সিংহের দ্বারা নির্দেশিত (দানিয়েল ৭:৪)। আরও দেখুন (যিরমিয় ৪:৭; ৫০:১৭, ৪৩, ৪৪) ঈগল পক্ষীর পক্ষ বলতে কি বোঝান হয়েছে? চারি বায়ু বলতে কি বোঝান হয়েছে?

“সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতিদূর হইতে একজাতীকে আনিবেন, যেমন ঈগলপক্ষী উড়িয়া আইসে; [সে সেইরূপ আসিবে]; সেই জাতির ভাষা তুমি বুঝিতে পারবে না” (দ্বিতীয় বিবরন ২৮:৪৯)। “একজাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচন্ড ঘূর্ণ্যবায়ু উঠিবে। তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর একপ্রান্ত হইতে পৃথিবীর অন্যপ্রান্ত পর্য্যন্ত দেখা যাইবে; কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংগ্রহ করা, কি কবর দেওয়া যাইবে না; তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে” (যিরমিয় ২৫:৩২, ৩৩)।

উত্তর: ঈগল পক্ষীর পক্ষ দ্বারা গতিকে বোঝান হয়েছে – আরও দেখুন (যিরমিয় ৪:১৩; হবকুক ১:৬ – ৮)। বায়ুদ্বারা শত্রুতা, গোলমাল ও ধ্বংসকে ইঙ্গিত করা হয়েছে। আরও দেখুন, (প্রকাশিত বাক্য ৭:১ – ৩)।

The bear with three ribs in its mouth symbolizes Medo-Persia.

3. ভাল্লুক দ্বারা কোন রাজ্যকে বোঝান হয়েছে (দানিয়েল ৭:৫)? তাঁর মুখে তিনটি পাঁজড়ের অস্থি কি ইঙ্গিত করে?

উত্তর: দানিয়েল ৮ অধ্যায় পড়ুন। লক্ষ্য করুন অধ্যায় ৮ ও অধ্যায় ৭ এর পশুর সাদৃশ্য, “তুমি দুই শৃঙ্গবিশিষ্ট যে মেষ দেখিলে সে মাদীয় ও পারসিক রাজা” (দানিয়েল ৮:২০)। বিশেষ করে মাদীয়-পারসিক রাজ্যকে পরাজয় করল-ছাগ অর্থাত্ গ্রীস-পদ ২১। মাদীয়-পারসিক দ্বিতীয় রাজ্য- সেই একই ক্ষমতা দানিয়েল ৭ অধ্যায়ে বর্নিত-হয়েছে ভাল্লুকের মাধ্যমে। মাদীয় প্রথমে আসে পরে পারসিক (দানিয়েল ৭:৫) ভাল্লুক এক পার্শ্বে ভর করে দাঁড়াইল অর্থাত্ পারসিক শক্তিশালী হয়ে উঠলো (দানিয়েল ৮:৩) ছাগের উচ্চ শৃঙ্গ। তিনটি পাঁজড়ের অস্থিদ্বারা লায়দিয়া, ব্যাবিলন ও মিশরকে বোঝান হয়েছে যেগুলি প্রধান শক্তি ছিল যা মাদীয়-পারসিক রাজা বিজয় করেছিলেন।

The leopard beast of Daniel 7 represents the world kingdom of Greece.

4. গ্রীস, তৃতীয় রাজ্য (দানিয়েল ৮:২১) চিতাবাঘ দ্বারা নির্দেশিত্ যাঁর চারটি মাথা ও চারটি পক্ষ (দানিয়েল ৭:৬) ছিল, ঐ চারটি পক্ষ দ্বারা কি নির্দেশ করা হয়েছে? চারটি মাথা দ্বারা কি বোঝান হয়েছে?

উত্তর: চারটি পক্ষ দ্বারা গতিবেগকে বোঝান হয়েছে, যার দ্বারা আলেকজান্ডার ঐ রাজ্য জয় করেছিলেন (যিরমিয় ৪:১১-১৩)। চারটি মস্তক দ্বারা চারটি রাজ্যকে বোঝান হয়েছে, যা অলেকজান্ডারের মৃত্যুর পর বিভক্ত হয়েছিল।চার সেনাধ্য যারা প্রধান ছিলেন তারা হল ক্যাসেন্দার, লিসিমেকাস, পতলেমি, সেলুকাস।

The world empire of Rome is symbolized by the monster beast of Daniel chapter 7.

5. রোম সাম্রাজ্য, চতুর্থ রাজ্য, ভয়ঙ্কর লৌহদন্ত সমৃদ্ধ ও ১০শৃঙ্গ বিশিষ্ট জন্তু দ্বারা নির্দেশিত হয়েছে।(দানিয়েল ৭:৭) ঐ শৃঙ্গগুলি দ্বারা কি বোঝান হয়েছে?

উত্তর: ১০ টি শৃঙ্গদ্বারা ১০ জন রাজা অথবা রাজ্যকে বোঝান হয়েছে, যার মধ্যে পোপীয় সাম্রাজ্য (রোম) অবশেষে বিভক্ত হয়ে যাবে (দানিয়েল ৭:২৪)। (এই দশ রাজ্য আর মূর্তির ১০ আঙ্গুল যা
(দানিয়েল ২:৪১-৪৪) এ বর্ণিত আছে। ঐ ১০ শৃঙ্গের তাত্পর্য্য হল ১০ রাজার অভ্যুথান হবে। এবং পরবর্তীতে আরও এক শক্তির উত্থান হবে, যে শক্তি তিন রাজাকে ধ্বংস করবে। বর্বর জাতি রোম সাম্রাজ্যকে চিত্র প্রদর্শনে পরিণত করেছে। ১০ এর মধ্য ৭ টি রাজ্য ইউরোপের দেশে বৃদ্ধি পেতে লাগল কিন্তু ৩ টি রাজ্যকে সম্পূর্ণ রূপে বিনষ্ট করা হল। পরের অংশটি এই রাজ্য নিয়ে আলোচনা হবে যেগুলি নির্মূল হয়ে গেছে।

১০ টি পোপীয় রোমীয় রাজ্যের বিভক্ত
ভিসিগোথস স্পেইন
অ্যাংলো – স্যকসন ইংল্যান্ড
অ্যালিমানি জার্মানি
ফ্র্যাংস ফ্রান্স
বারগান্ ডিয়ানস্ সুইজারল্যান্ড
লোমবার্ডস ইটালী
সুইভি পর্তুগাল
হারুলি সমূলে উৎপাটন
অস্ট্রোগোথ সমূলে উৎপাটন
ভানডালস সমূলে উৎপাটন

The little horn of Daniel 7:8 represents Antichrist.

6. দানিয়েল অধ্যায় ৭ এর ভাববানী অনুসারে, এর পরবর্ত্তীতে কি ঘটল?

“আমি সেই শৃঙ্গের বিষয় ভাবিতেছিলাম, আর দেখ, তাহাদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল, ইহা ক্ষুদ্র, ইহার সাক্ষাতে পূর্ব্ব শৃঙ্গগুলির তিন শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল; আর দেখ, ঐ শৃঙ্গে মানুষের চক্ষুরমত চক্ষুও দর্পবাক্য বাদী মুখ ছিল” (দানিয়েল ৭:৮)।

উত্তর: ক্ষুদ্র শৃঙ্গ বলতে ক্ষমতার প্রকাশকে বোঝান হয়েছে যেটি পরবর্তীতে প্রকাশ পায়। আমাদের সূক্ষভাবে বিষয়টি বুঝতে হবে কারণ এটি একটি খ্রীষ্টবিরোধী শক্তির বিষয়ে ভাববানী করা হয়েছে। এক্ষেত্রে চিহ্নিতকরনের ক্ষেত্রে কোন ভ্রান্তি যেন না হয়।

7. বাইবেল কি খ্রীষ্ট বিরোধিতাকে চিহ্নিত করতে স্পষ্টদিক্ নির্দেশ করে?

হ্যাঁ। দানিয়েল ৭ অধ্যায়টি খ্রীষ্টবিরোধী ৯ টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে, যাতে আমরা নিঃশ্চিত ভাবে চিহ্নিতকরন করতে পারি।এবং অনেকে দুঃখের সাথে সত্যকে জানতে পারবে, কিন্তু আমাদেরকে যথেষ্ট সৎ হয়ে তার ইচ্ছাকে গ্রহন করা উচিত।আসুন ৯ টি চিহ্ন আবিষ্কার করা যাক।

উত্তর:

ক। ঐ ক্ষুদ্র শৃঙ্গটি ওই দশ শৃঙ্গের মধ্যে থেকে উঠে আসবে। (দানিয়েল ৭:৮) দ্বারা পশ্চিম ইউরোপের একটি রাজ্যের মধ্য থেকে প্রকাশ পাবে। এটি একটি ক্ষুদ্র রাজ্য হবে যেটি ইউরোপের দেশের মধ্য অবস্থিত।

খ। হতে পারে এর শীর্ষে একজন ব্যক্তি থাকবেন যিনি এর বিষয়ে কথা বলবেন (দানিয়েল ৭:৮)।

গ।এটি তিনটি রাজ্যকে বা রাজাকে সমূলে উত্পাটিত করতে পারবে (দানিয়েল ৭:৮)।

ঘ।এটি অন্য দশটি রাজ্য থেকে ভিন্ন হবে (দানি ৭:২৪)।

ঙ। এটি যুদ্ধ প্রবন হবে ও সাধুগনকে উত্পীড়ন করবে (দানিয়েল ৭:২১, ২৫)।

চ।পোপীয়/পৌত্তলিক রোমীয় সম্রাজ্যের থেকে উত্থিত হবে - চতুর্থ রাজ্য (দানিয়েল ৭:৭-৮)।

ছ।সে পরাত্পরের বিরুদ্ধে কথা কহিবে, পরাত্পরের পবিত্র গনকে শীর্ণ করিবে, এবং নিরপিত সময়েরও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে; এবং এককাল, দুইকাল ও অর্ধকাল পর্য্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে (দানিয়েল ৭:২৫)।

জ।এটি পরাত্পরের বিপরীতে কথা কহিবে (দানিয়েল ৭ঃ২৫)। বাইবেল বলে (প্রকাশিত বাক্য ১৩:৫) যে একই শক্তি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে।

ঝ। সময় ও ব্যবস্থার পরিবর্ত্তনে উদযোগী হবে (দানিয়েল ৭:২৫)।

ভুলে যাবেন না - এই চিহ্নিত করন তথ্যগুলি সরাসরি বাইবেলে উল্লেখিত হয়েছে।
এটি কোন মানুষের মত বা ধারনা নয়। ঐতিহাসিকেরা হয়তো চট্ করে বলে দেবেন কোন শক্তির কথা বর্ননা করা হয়েছে, কারন উল্লেখিত তথ্যাদী একটি শক্তিকেই চিহ্নিত করবে - সেটি হল পোপীয় শক্তি তবে নিশ্চিত হতে সূক্ষভাবে ঐ ৯ টি বিষয়ের অনুসন্ধান আবশ্যক।

8. Does the papacy fit these points?

8. ঐ ৯ টি সূএ কি পোপীয় শক্তিকে নির্দেশ করে?

Answer

উত্তর: সম্পূর্ণ ভাবেই পোপীয় শক্তিকেই ঈঙ্গিত করে : আসুন আরও কাছ থেকে দেখা যাক;

ক।পশ্চিম ইউরোপের (১০ রাজ্য) মধ্য থেকেই এর উৎপত্তি হয়:ভৌগলিক অবস্থান দ্বারাই পোপীয় ক্ষমতাকে চিহ্নিত করা যায় রোম, ইতালি – যা পশ্চিম ইউরোপের কেন্দ্রস্থল।

খ।এর শীর্ষে একজন ব্যাক্তি থাকবেন যিনি এর বিষয়ে কথা বলবেন:ভবিষ্যত্ বাণী দ্বারা চিহ্নিত হয় এই শক্তির কর্নধার হলেন পোপ তিনিই সবসিদ্বান্ত নেন।

গ।তিনটি রাজ্যের ধ্বংসের দ্বারা পোপীয় শক্তির উত্থান:পশ্চিম ইউরোপের অধিকাংশেই ক্যাথোলিক ও পোপীয় ব্যবস্থার সমর্থক।কিন্তু তিনটি রাজ্য ভানডালস্, হেরুলি এবং অসথোগোথ এই রাজ্যগুলি পোপের সমর্থক না হওয়াতে ক্যাথোলিকেরা এদের ধ্বংস করে। এঁদের সমূলে উত্পাটন করে নিঃশ্চিহৃ করে দেয়। এ হল পোপীয় শক্তির চরম প্রকাশ। ধর্মীয় ঐতিহাসিক ডক্টর মারভ্যেইন মাক্সেল তার লেখা বই (গডস কেয়ার, ভলিউম ১ পৃষ্ঠা ১২৯ তিনি ফলাফল বর্ণনা করেছেনঃ ক্যাথলিক সম্রাট জেনও (৪৭৪-৪৯১) ৪৮৭ সালে অস্থ্রগ্রথসের সাথে এক সভার আয়জন করে, এবং হেরুলসের সাথে ৫৩৮। এবং ক্যাথলিক সম্রাট জাস্তিনিয়ান (৫২৭-৫৬৫) ভান্দালসের শক্তিকে চুরমার করে দেয়।এটাই দানিয়েল তিন শৃঙ্গ নিপাতে উত্সন্ন হওয়াকে বোঝায়- হেরুলস, ভান্দালস, অস্থ্রগ্রথস। এটা বোঝার জন্য অসম্ভব নয় যে পোপীয় রাজ্য এই ভুমিকা পালন করে।

Woman in chainsঘ।এটি অন্যান্য রাজ্য থেকে ভিন্ন হবে : এই অংশটি সম্পূর্ণ পরিস্কার বর্ণনা করে যে বাকী রাজ্যগুলি থেকে পোপীয় ক্ষমতা সম্পূর্ণভাবে আলাদা, ধর্ম্মীয় ক্ষমতাকে কার্য্যকারী করে এটি ১০ রাজ্যর থেকে সম্পূর্ণ পৃথক।

ঙ।এরা যুদ্ধ প্রবন ও পবিত্রগনের নিপীড়নকারী : এমণ্ডলী অত্যাচার করেছে এটি সকলে ভালকরেই জানে, এবং পোপীয় তন্ত্র তা স্বীকার করেছে। এরা ধর্ম্মীয় বিবাদের জেরে ৫০ লক্ষের অধিক মানুষের জীবনহানি করেছে। আমরা দুটি উত্স থেকে দুটি উদ্ধৃতি দেখবো

১। “অন্যান্য সংস্থা থেকে রোম মণ্ডলী মানব জগতে সবথেকে অতিরিক্ত নিরীহ ব্যক্তিদের রক্ত ঝরিয়েছে, তা কোন প্রোটেস্টান প্রশ্ন করতে পারবে না যাদের ঐতিহাসিক জ্ঞান আছে”

২। স্পেনের ইতিহাসে ডক্টর ইভান আন্টোনিও লিওরেন্ত স্প্যানিশ সংস্থা থেকে উল্লেখ করেছে যে” ৩১, ৯১২ জনকে দোষী করে পুড়িয়ে মারা হয়েছে” এবং “২৪১, ৪৫০ জনকে কঠোর ভাবে বাইবেল মনের জন্য দোষী করিয়েছে”।

যত্নশীলতার বাক্য:

প্রতিটি খ্রীষ্টান যেন ঐ ক্ষুদ্র শৃঙ্গে বিষয়ে ও তার কার্যকারিতা সমন্ধে অবগত হয়। সে জন্য একথা বাইবেলে উল্লেখিত হয়েছে।এখনো এমন অনেক ধার্মিক ব্যক্তি আছে অন্যান্য মণ্ডলীতে এমনকি ক্যাথলিক মণ্ডলীতেও। দানিয়েল ৭ শুধুমাত্র এক বার্তা যার দ্বারা বিচার হবে এবং যে সমস্ত মণ্ডলী ও সংস্থা পৌত্তলিকতায় আপস করে যেমন অন্যান্য মণ্ডলীও করে তাদের জন্য বলা হয়েছে।

ভাববানী সকল বিশ্বাসের ভ্রান্তিকে প্রকাশ করে:

অন্য ভবিষ্যত্ বাণী প্রোটেস্টান ও যিহুদী বিশ্বাসের ভ্রান্তিকে নির্দেশ করে। সকল মণ্ডলীতে ঈশ্বরের সত্য খ্রীষ্টান আছে। প্রত্যেক ধর্ম্মীয় বিষয়ে ঈশ্বর সচেতন থাকেন, বিশ্বাস যাই হোক না কেন ঈশ্বর অন্তঃকরনের পবিত্রতা লক্ষ্য করেন। যারা প্রত্যেকেই নম্রতা সহযোগে নিজেদের ভ্রান্তিগুলিকে সংশোধন করতে উদ্যোগী হবে ও ঈশ্বরের বিরুদ্ধে তাদের কান বন্ধ করবে না। সংশোধনের ক্ষেত্রে আমাদের চোখ, কান খুলে বাইবেল সত্যকে অবলম্বন করে অগ্রবর্তী হতে হবে। ঈশ্বরের বাক্য সর্বদাই সততার কথা বলে।

চ।এটি লৌহময় চতুর্থ রাজ্য—অর্থাৎ, পৌত্তলিক রোমীয় সাম্রাজ্য থেকে উদ্ভূত হবে। এখানে দুটি আধিকারিক উদ্ধৃতি দেওয়া হলঃ

১। শক্তিমান ক্যাথলিক মণ্ডলী পোপীয় রোমীয় সাম্রাজ্য থেকে একটু ছোট ছিল। আর সেই রোমীয় সাম্রাজ্য খ্রীষ্টান সাম্রাজ্যর রাজধানী হয়ে উঠলো। পোপ পন্তিফেক্স মাক্সিমাস অফিসকে চালিত করে।

২। যাইহোক রোমীয় শক্তি বর্বর এবং অ্যারিয়ান চলে যাওয়ার পর ... রোমের বিশপের উপর রক্ষার দায়িত্ব এলো, যিনি সম্রাটদের অন্তর্ধান হওয়ার পর মুখ্য পদ গ্রহন করেন। ... রোম মণ্ডলী। ... পরে এটি নিজে থেকেই রোম বিশ্ব - সাম্রাজ্যে পরিণত হয় যা এখন ও পর্যন্ত বিস্তৃত আছে।

ছ।ঈশ্বরের পবিত্র লোকদের উপর এক, দুই ও অর্ধবছর কর্তৃত্ব চালাবে ঐ পোপীয় শক্তি।অনেক কিছু তথ্যের স্পষ্টতার প্রয়োজন।

১। এককাল হল এক বছর, দুইকাল হল দুই বছর, ও অর্ধ কাল হল এক বছরের অর্ধেক। বাইবেল অনুবাদক দিক থেকে “সাড়ে তিন বছর”।
২।এই একই বছর বাইবেলে দানিয়েল ও প্রকাশিত পুস্তকে ৭ বার বর্ণিত হয়েছে (দানিয়েল ৭:২৫; ১২:৭; প্রকাশিত বাক্য ১১:২, ৩; ১২:৬, ১৪; ১৩:৫)। তিন সময়
এককাল, দুইকাল, ও অর্ধ কাল দুইবার করে ৪২ মাস ও ১২৬০ দিন। যিহুদিদের ৩০ দিনের ক্যালেন্ডার অনুযায়ী।
এই সময়কাল একই অর্থ বোঝায় সাড়ে তিন বছর = বিয়াল্লিশ মাস = ১২৬০ দিন।

ভবিষ্যদ্বাণী মূলক সময়
এককাল              = ১ বছর
দুইকাল         = ২ বছর
অর্ধ কাল         = ১/২ বছর

Woman in chains৩। ভবিষ্যত্ বাক্য এক দিনের আক্ষরিক অর্থ হল এক বছর (যিহিস্কেল ৪:৬, গননা ১৪:৩৪)।

৪। এইভাবে ছোট শিং (খ্রীষ্ট বিরোধী) ১২৬০ দিন ঈশ্বরের লোকেদের উপরে শক্তি প্রদান করেছিল।

৫। পোপীয় তন্ত্র শুরু হয় ৫৩৮ খীষ্টাব্দে, যখন শেষ তিন বিরোধী রাজ্য নির্মূলে উত্পাটিত হয়। এটি ১৭৯৮ সাল পর্যন্ত শাসন করেছে, যতদিন না নেপোলিয়ান অধ্যক্ষ বারথিয়ার পোপ পিয়ুস VI আশায় বন্দি করে ও পোপের রাজনৈতিক ক্ষমতাকে ধংস করার।এই সময়কাল একদম বাইবেল অনুযায়ী ১২৬০ সাল পূর্ণ হয়। পোপ মৃত্যু জনক আঘাতে আহত হল, কিন্তু আবার সেই ক্ষত আরোগ্য পেতে শুরু করল যা এখন অবধি চলছে।

৬। এই একই সময়ের যাতনাকে (মথি ২৪ :২১) পদে উল্লেখ করা হয়েছে “তত্কালে এমন মহাক্লেশ হইবে, যেরূপ জগতের আরম্ভ হইতে এ পর্যন্ত কখনোও হয় নাই।” সেই সময়ে এই রকম জঘন্য অত্যাচার ঈশ্বরের লোকেরা অনুভব করেছে।পদ ২২ বলে যে যদি ঈশ্বর এই সময়কে কম না করতো তবে এই ভয়ানক অত্যাচার থেকে কোন আত্মা রক্ষা পেত না। কিন্তু ঈশ্বর কম করেছেন। এই অত্যাচার অনেক দিন আগেই শেষ হয়েছে যখন পোপকে ১৭৯৮ সালে বন্দী করে নিয়ে যায়। এই বিষয়টি আমাদের নির্দেশ করে যে এটি পোপীয় ব্যবস্থা।

জ।আত্মম্ভরী কথা ও ঈশ্বর বিরুদ্ধ কথা বলবে : ঈশ্বর নিন্দার বিষয়ে শাস্ত্রে দুটি সংজ্ঞা দেওয়া আছে :
১। পাপ মার্জনা করার দাবী (লুক ৫:২১)।

২। ঈশ্বর হওয়ার দাবী (যোহন ১০ :৩৩)।

এই বিষয়টি কি পোপীয় ব্যাবস্থাকে বোঝায়? হ্যাঁ। আসুন প্রথমে পাপ মার্জনা করার দাবীর তথ্য, এটি আক্ষরিক ভাবে নিজের মুদ্রিত রচনা থেকে নেওয়া হয়েছেঃ সত্যই কি পুরোহিত পাপ মার্জনা করতে পারে, না শুধুমাত্র সে বলতে পারে যে তারা শাস্তি থেকে মুক্ত? পুরোহিত সত্যই পাপ ক্ষমা করতে পারে কেননা তাকে খ্রীষ্ট ক্ষমতা দিয়েছেন।”5 পার্থিব পুরোহিতের কাছে পাপ স্বীকার ব্যবস্থা স্থাপন করে পোপীয় তন্ত্র যীশুকে আরও অবমাননা করছে, এটি যীশুকে এড়িয়ে যাচ্ছে যিনি আমাদের মহা যাজক (ইব্রীয় ৩:১; ৮:১, ২) এবং একমাত্র মাধ্যম (১ তীমথিয় ২:৫)। পরের অংশ, ঈশ্বর হওয়ার দাবী করেঃ আমরা (পোপ) এই পৃথিবীতে ঈশ্বরের জায়গা নিতে পারি।6 এখানে আরও তথ্যঃ পোপ কেবল মাত্র যীশুর প্রতিনিধি নয়, কিন্ত তিনি নিজেই যীশুখ্রীষ্ট, দেহের অন্তরালে লুকায়ীত।

ঝ।তাঁরা ব্যবস্থা ও সময়ের পরিবর্তন করতে উদ্যোগী হবে :ভবিষ্যতে অধ্যায়ন পুস্তিকায় আমরা “সময়ের” বিষয়ে আলোচনা করবো। এটা হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাই বিশেষ ধ্যান দেওয়ার
প্রয়োজন আছে; কিন্তু ব্যবস্থার পরিবর্তন কি? বাইবেল অনুসারে ব্যবস্থা হলো ঈশ্বরের আজ্ঞা। অবশ্যই, কেউ এটিকে পরিবর্তন করতে পারে না, কিন্তু পোপিয় তন্ত্র কি এটি পরিবর্তন করার ঝুঁকি নিয়েছে? উত্তর হল হ্যাঁ। ক্যথলিক ধর্মের প্রশ্ন উত্তর শিক্ষা মালায়। পোপ দ্বিতীয় আজ্ঞা উঠিয়ে দিয়ে (যা মূর্তির কথা বলা হয়েছে), এবং চতুর্থ আজ্ঞাকে ৯৪ শব্দের জায়গায় ৮ শব্দে পরিবর্তন করেছে, এবং শেষ আজ্ঞাটি দুই ভাগে ভাগ করেছে। (নিজে তথ্য জানার জন্য বাইবেল দশ আজ্ঞার ও ক্যথলিক আজ্ঞা তুলনা করুন (যাত্রাপুস্তক ২০:২-১৭)। সে কথা বলা হয়েছে ভাববানীর মাধ্যমে, যা আজ প্রমানিত সত্য।

ক্ষুদ্রশৃঙ্গের শক্তি আদতে খ্রীষ্টবিরোধীতাকেই স্পষ্ট করেছে, দানিয়েল ৭ তার কোন সন্দেহ নেই।যা পোপীয় ব্যবস্থায় আসল রুপ। এই ৯ টি তথ্যই পোপীয় ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ন, যার কোন সংস্থার সাথে মিল নেই। আর এটি ঘটনাক্রমে কোন নতুন শিক্ষা নয়। প্রত্যক প্রোটেস্টান জাগরন কোন প্রত্যাশা ছাড়া পোপকে খ্রীষ্টবিরোধী বলে উল্লেখ করে।

The angel told Daniel that the prophecies of this book would be sealed until 1798, the time of the end.
9. “দানিয়েলকে কি শেষ কাল অবধি এই বাক্য রুদ্ধ করে রাখতে বলা হয় নাই?” (দানিয়েল ১২:৪)? - তবে কখন দানিয়েলের এই ভাববানী আমাদের কাছে উন্মুক্ত হবে?

উত্তর: (দানিয়েল ১২:৪) পদে শেষকাল পর্য্যন্ত ঐ বাক্য সকলকে রুদ্ধ করে রাখবার কথা বলা হয়েছে। আবার ৬ পদে স্বর্গদূত বলেছেন। “এই আশ্চার্য্য আশ্চার্য্য বিষয়ের শেষ কতকালে হইবে?” ৭ পদে উল্লেখিত, ইহা এককাল, দুইকাল ও অর্ধকালে হইবে।” ঐ দূত দানিয়েলকে আশ্বস্ত করে জানান যে, শেষকালীন ভাববানী সমৃদ্ধ ঐ পুস্তকের অংশ পোপীয় সাম্রাজ্যের শেষে, ১২৬০ বছর পর প্রকাশিত হবে। যা আমরা আগেই এই সহায়ক পাঠ থেকে জেনেছি যে শেষকাল শুরু হয় ১৭৯৮। একথা বুঝতে আমরা সমর্থ হয়েছি যে, দানিয়েলের পুস্তকটি বহু গুরুত্বপূর্ণ বার্তা সমন্বিত। যা স্বর্গ থেকে প্রেরিত। আমাদের কল্যানের নিমিত্ত। আমাদের অবশ্যই বুঝতে হবে।

All religious teachings must be compared with Scripture to determine their accuracy.

10. বর্তমান যুগে খ্রীষ্টবিরোধীতা সহ্মন্ধে বহু ভ্রান্ত তথ্য পরিবেশিত হচ্ছে, এর ফলে খ্রীষ্টবিরোধীদের সম্পর্কে মানুষের ভুল ধারণা জন্মাচ্ছে ও তাঁরা প্রতারিত হচ্ছে, নতুন বাইবেল শিক্ষানীতি জানার পর মানুষের কর্তব্য কি?

“ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্ব্বক বাক্য গ্রহণ করিল, আর এসকল বাস্তবিকই এইরূপ কিনা, তাহা জানিবার জন্য শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল” (প্রেরিত ১৭:১১)।

উত্তর: নতুন বাইবেল শিক্ষা পেলে। সবচাইতে ভাল উপায় হল শাস্ত্রে অনুসন্ধান করে তা সুক্ষভাবে মিলিয়ে নেওয়া যে সেটি ঈশ্বর দও শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ন কিনা।

11. Are you willing to follow where Jesus leads, even though it might be painful?11. ঈশ্বর যেখানে আপনাকে অগ্রবর্তী করেন, তা যন্ত্রণা ক্লিষ্ট হলেও আপনি কি সেই পথে ঈশ্বরের নির্দেশক অনুসারে চলতে সম্মত?

আপনার উত্তর: __________

শেষের মন্তব্য :
বহু ভাববানী বাইবেলে উল্লেখিত হয়েছে বিশেষত দানিয়েল ও প্রকাশিত বাক্যে! এবং আরও আশ্চর্য তথ্য এই পুস্তিকায় প্রকাশ করা হবে। এই ভাববানীগুলিও ঈশ্বর দও:

ক। পৃথিবীর শেষকালকে প্রকাশ করে।
খ। শেষকালে শয়তান ও ঈশ্বরের মধ্যে যুদ্ধে অংশ গ্রহণ কারীদের বিষয়ে
গ। আমাদের বিনাশের জন্য শয়তানের পরিকল্পনাকে প্রকাশ করে
ঘ।বিশ্বাসীগনের নিরাপত্তা ও জীবন সুরক্ষার বিষয়ে সুনিশ্চিত করে।
ঙ। যীশুর মহানতা ব্যাখ্যা করে–পরিএান, অনুগ্রহ ও ন্যায় বিচার।
ধারাবাহিক ভাবে ঐ ভাববানীগুলির সত্যতা সময়ের সঙ্গে সঙ্গেই প্রমানিত হবে।

এই অংশের চাবিকাঠি হল যীশু ও শয়তানের যুদ্ধের সমাপ্ত, যেটি এই ভাববানিতে সময়ের সঙ্গে সঙ্গে বারংবার উল্লেখিত হছে। এটিঃ যীশু, শয়তান, যুক্তরাষ্ট্র, পোপের শাসনকাল, প্রোটেস্টান মতবাদ, এবং প্রেত চর্চার বিষয় নিয়ে। যীশু ভাববাদীর দ্বারা বার্তাকে পুনরায় ও বিস্তারিত আলোচনা করেছেন, তিনি আমাদের প্রেম ও সুরক্ষার সাথে বুঝতে সাহায্য করছেন।

আপনার প্রশ্নগুলোর উত্তর

১। সব সময়েই ভাবতাম খ্রীষ্ট বিরোধিতা ব্যক্তি কেন্দ্রিক, সংস্থা কেন্দ্রীক নয়, আমি কি ভুল?

উত্তর: এই অধ্যয়ন পুস্তিকা উপস্থাপন করেছে যে খ্রীষ্ট বিরোধী হল এক গোষ্ঠি- পোপীয় ব্যবস্থায় অবশ্যই এটি গোষ্ঠি কেন্দ্রিক, একথা প্রমানিত। দানিয়েল ৭ অধ্যায়ে লেখা “মানুষের মতো চক্ষু”,
যাইহোক এটি নেতাকে নির্দেশ করে (প্রকাশিত বাক্য ১৩:১৮)। এক মনুষ্যর সংখ্যা বলে চিহ্নিত করেছে। (দানিয়েল ৭:৮) অধ্যায়ে গ্রীসকে বৃষর সাথে তুলনা করা হয়েছে ও তার নেতা অ্যালেকজান্ডার দ্য গ্রেট, এটি শৃঙ্গের প্রতীক। একই ভাবে খ্রীষ্ট বিরোধীকে প্রমান করে। পোপ হলেন ঐ গোষ্ঠির কর্নধার। বাইবেেল কোথাও উল্লেখিত হয়নি যে পোপ বা ক্যাথোলিকরা দুষ্ট একথা। এর মধ্য অনেক জাগ্রত ও প্রিয় ক্যাথলিক খীষ্টিয়ান আছে। কিন্তু তাঁদের মণ্ডলীগত কাজকর্ম ঈশ্বর বিরোধিতাকে ব্যক্ত করে কেননা এটি সরাসরি ভাবে যীশু খ্রীষ্টকে অবমাননা করে ও তার আজ্ঞাকে পরিবর্তন করার চেষ্টা করে।

২। ব্যবস্থা পালন খ্রীষ্টানদের জোর করে চাপিয়ে দেওয়া হয়, আপনি কি এটি বুদ্ধিমত্তা বলে মনে করেন?

উত্তর: কখনোই না ভালমন্দ বেছে নেবার অধীকার ঈশ্বর সৃষ্টির শুরুতেই আদম ও হবাকে দিয়েলেন, ও সেটি আজ পর্য্যন্ত সকলের জন্যই প্রযোজ্য। মানুষের মঙ্গলার্থে তিনি নিদের্শ ও সতর্কবানী দিয়াছেন, কিন্তু কখনোই তা মানতে বাধ্য করেননি তার ফল যাইহোক না কেন (যিহোশূয় ২৪:১৫)। জোরপূর্বক আরাধনা ঈশ্বর গ্রহন করে না। জোরপূর্বক আরাধনা শয়তানের পদ্ধতি। ঈশ্বরের পদ্ধতি হল প্রেম দ্বারা। ইতিহাস দেখায় যে প্রত্যক সময় যখনই জোরপূর্বক আরাধনা করানোর চেষ্টা করেছে ততবারই অত্যাচার, হত্যা, অন্যান্য ফলাফল দেখা যায়। এই শিক্ষা আমরা ইতিহাসে অন্ধকার যুগের ঘটনায় দেখতে পাই যা ছোট শৃঙ্গের শাসনকালে।

৩। হয়তো আমি ভুল বুঝেছি, কিন্তু আমার ধারণা সবসময়ই ছিল যে অ্যান্টিখ্রিস্ট হবে একজন দুষ্ট সত্তা যে প্রকাশ্যে ঈশ্বরের বিরোধিতা করে। এই ধারণা কি সঠিক নয়?

উত্তর: আমরা সাধারণত বিরোধী শব্দের অর্থ বিরুদ্ধ বলে বিবেচনা করি। এর জায়গায় এর অর্থ হতে পারে অথবা এর পরিবর্তে। খ্রীষ্ট বিরোধী ঈশ্বরের বিশেষাধিকার অনুমান করার জন্য দোষী। এটা দাবি করে

  1. যাজকগন কী পাপ মার্জ্জনা করতে পারে-যা কেবলমাত্র ঈশ্বর করতে পাের (লুক ৫:২১)।
  2. ঈশ্বরদত্ত ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টা (মূর্তির আরাধনা করা) এবং শেষ আজ্ঞাটিকে দুই ভাগে ভাগ করা। ঈশ্বরের আজ্ঞাকে পরিবর্তন করা যাবে না (মথি ৫:১৮)।
  3. পৃথিবীর ঈশ্বর হলেন পোপ।শয়তানের মূল পরিকল্পনা

শয়তানের মূল পরিকল্পনা হল ঈশ্বরের অধিকার ও স্থানকে হরন করা।

তার লক্ষ্য হল ঈশ্বরের জায়গায় বসে তার লোকদের উপর রাজত্ব করা, দেখুন অধ্যায়ন (পুস্তিকা ২)।
যখন শয়তানকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, তখন তার লক্ষ্য পরিবর্তন হয়নি বরং আরও তীব্র হয়েছিল।। শতাব্দী শতাব্দী ধরে সে শোষণ করছে, বিভিন্ন ধরনের মানব সংস্থাকে ব্যবহার করছে, ঈশ্বরকে কলঙ্কিত করে তার স্থানকে পাওয়ার জন্য।

খ্রীষ্ট বিরোধী আত্মিক রূপে প্রকাশ করবে।

এই অন্তিম দিনে শয়তান মনুষ্যকে ভ্রান্তি জন্মাবে খ্রীষ্ট বিরধীর দ্বারা। যাকে অনেক পবিত্র ও আত্মিক বলে মনে হয়। দানিয়েল ও প্রকাশিত বাক্যের প্রধান মূল উদ্দেশ্য হল শয়তানের ফাঁদ ও তার কর্ম পদ্ধতি আমাদের কাছে প্রকাশ করা ও নিরাপত্তার জন্য মানুষকে যীশুর ও তার বাক্যের কাছে আনা।

খ্রীষ্ট বিরোধী অনেককে ভ্রান্ত করবে

অনেক মানুষ খ্রীষ্ট বিরোধীকে অনুসরন করবে (প্রকাশিত বাক্য ১৩:৩) মনে করবে যে তারা খ্রীষ্টকেই অনুসরন করছে। কিন্তু মনোনীতরাই রক্ষা পাবে (মথি ২৪:২৩, ২৪)। তারা সুরক্ষিত থাকবে কারণ তারা প্রতিটি আধ্যাত্মিক শিক্ষা ও নেতাকে শাস্ত্র দ্বারা পরীক্ষা করে দেখবে (যিশাইয় ৮:২০) ধর্মীয় প্রতারণা সর্বত্র। আমরা খুব সতর্ক হতে পারব না।

৪। বাইবেল বলে (১ যোহন ২:১৮-২২) যে বহু খ্রীষ্ট বিরোধী আছে?

উত্তর: অবশ্যই আছে, ইতিহাসের যুগ ধরে আমরা অনেক খ্রীষ্ট বিরোধীকে দেখা গিয়েছে যারা ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে কাজ করেছে। যাইহোক, কিন্তু একটি সত্তা বিশেষ ভাবে আমরা ভবিষ্যত্ বাণী দ্বারা জানতে পারি খীষ্ট বিরোধী চরিত্র পূর্ণ করেছে।দানিয়েল ৭, ও ৮, প্রকাশিত ১৩ অধ্যায়ে পড়লে আপনি জানতে পারবেন খ্রীষ্ট বিরোধীর সনাক্তকরার ১০ টি চিহ্ন খুঁজে পাবেন। এই১০ টি চিহ্ন সব পূর্ণতা পেয়েছে কেবল একটি মাত্র সত্তা দ্বারা-তা হল পোপ তন্ত্র।

৫। ভাববানীতে “জন্তু” বলতে কি “জন্তুর চরিত্রকে” বোঝান হয়েছে?

উত্তর: না আদৌ তা নয়। জন্তু দ্বারা বিভিন্ন বিষয়কে বোঝান হয়েছে–জন্ত প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে যেমন রাজা, জাতি, ও সাম্রাজ্য, শাসন ব্যবস্থাকেও বোঝানো হয়েছে। এটি হল ঈশ্বরের পদ্ধতি ভবিষ্যত্ বাণীতে। এবং আমরা আমাদের উপাধি অনুযায়ী কিছু খুঁজে বের করিঃ আমরা চিত্র বর্ণনা করেছি রাশিয়ান ভাল্লুকের মতো, যুক্তরাষ্ট্র ঈগলের মতো, ইত্যাদি। পশুর প্রতীক চিহ্ন মানে অবমাননা বা অশ্রদ্ধা করা এমন নয়। এটি “পশুর সমার্থক শব্দকে বোঝায়” এমনকি খ্রীষ্টকে বোঝাতে মেষশাবক প্রতীকটি ব্যবহৃত হয়েছে (যোহন ১:২৯) এবং প্রেরিত যোহন (প্রকাশিত বাক্য ৫:৬, ৯, ১২, ১৩)। “পশু শব্দটি ঈশ্বর আমাদেরকে জাতি ও নেতাকে বোঝানোর এবং – ভালো ও মন্দ। সম্পর্কে বার্তা দিতে ব্যবহার করেছেন।

মর্মার্থ পত্র

দয়া করে এই প্রশ্নের সমাধান করার আগে পাঠটি পড়ে নিন। সমস্ত উত্তর আপনি এই সহায়িকা বইটিতে পেয়ে যাবেন।। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিন। বন্ধনীর সংখ্যাগুলো (১) সঠিক উত্তরের সংখ্যা নির্দেশ করে।

১। দানিয়েল ৭ অধ্যায় অনুসারে কোন্ ৪ টি দেশের প্রতীক হিসেবে জন্তু ব্যবহার করা হয়েছে। (৪)

( )সুইডেন

( )মিশর

( ) গ্রীস

( ) চীন

( ) মদীয় পারসিক

( ) জাপান

( ) বাবিল

( ) ইরাক

( ) রোম

২। নিচের চারটি বাক্যে, নীচে তালিকায় দেওয়া শব্দগুলির পাশে থাকা অক্ষরগুলির মধ্যে একটি ব্যবহার করে প্রতিটি ভবিষ্যদ্বাণীমূলক প্রতীকের আক্ষরিক অর্থ পূরণ করুন (নীচের উদাহরণ দেখুন): (৪)

A ধ্বংস,   B বছর,    C জাতিসমূহ,    D মানুষ,   E গতি

নমুনা: পশুরা রাজ্য বা__C__ প্রতিনিধিত্ব করে।

জল অসংখ্য           প্রতিনিধিত্ব করে।

ডানা              প্রতিনিধিত্ব করে।.

বাতাস কলহ, হট্টগোল এবং                প্রতিনিধিত্ব করে।

একটি ভবিষ্যদ্বাণীমূলক দিন একটি আক্ষরিক                    এর সমান।

৩। ১০ শৃঙ্গ বিশিষ্ট অতিকায় জন্তুর প্রতীক (১)

( ) দশ বছর

( ) দশটি বিশেষ শহর

( ) দূতগন

( ) ধনীব্যক্তি

( ) রাজ্যগুলিকে বোঝাতে, যে গুলি অবশেষে বিভক্ত হয়

৪। ক্ষুদ্র শৃঙ্গ দ্বারা কতগুলি দেশ উৎপাটিত হয় (১)

( ) আটটি

( ) একটি

( ) ছয়টি

( ) তিনটি

5৫। ক্ষুদ্র শৃঙ্গ শক্তি বা খ্রীষ্ট বিরোধী প্রতিনিধি করে (১)

( ) ব্যবিলনের এক সেনাপতি

( ) দুষ্ট রাজা পোপীয় সময়কাল থেকে

( ) যে মন্দ শক্তির উত্থান হবে যীশুর আগমনের পরে

( ) নাস্তিকতা

( ) পোপীয় ব্যবস্থা

৬। নিচে দেওয়া ক্ষুদ্র শৃঙ্গ শক্তি বা (খ্রীষ্ট বিরধী) সম্পর্কে কোনটি সত্য (৩)

( ) এটি মিশর থেকে এসেছে

( ) এটি ঈশ্বরের লোকেদের তাড়না করবে

( ) এটি ব্যবিলনের পতনের পরেই রাজত্ব করবে

( ) এটি ঈশ্বরের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলবে

( ) এটি ঈশ্বরের আইন পরিবর্তন করার চেষ্টা করবে

৭। ভাববানীতে এককাল, দুইকাল, ও অর্দ্ধ সময় কিসের প্রতীক (১)

( ) আক্ষরিক অর্থে তিন ও একের অর্দ্ধ দিন

( ) ৪২ বছর

( ) ১২৬০ বছর

৮। কখন শেষ সময় শুরু হয়েছে (১)

( ) ৩১ খ্রীষ্টাব্দে

( ) ১৯৯১ খ্রীষ্টাব্দে

( ) ৫৮৮ খ্রীষ্টাব্দে

( ) ১৭৯৮ খ্রীষ্টাব্দে

৯। খ্রীষ্ট বিরোধিতা সংস্থা কেন্দ্রীক, ব্যক্তি কেন্দ্রিক নয় (১)

( ) হ্যাঁ

( ) না

১০। খ্রীষ্টবিরোধী আজও কার্যকারী (১)

( ) হ্যাঁ

( ) না

১১। ঈশ্বর বল প্রয়োগের অনুমোদন করেন, আইন দ্বারা সত্য উপাসনায় ... (১)

( ) হ্যাঁ

( ) না

১২। সেনাপতি বার্থিয়া যে পোপ কে বন্দী করে, তা পোপীয় তন্ত্রকে আঘাতের প্রতীক। এর মারাত্মক ক্ষতের নিরাময় শুরু হয়েছে এবং আজ বর্তমান অব্যাহত রয়েছে। (১)

( ) হ্যাঁ

( ) না

১৩। এই শেষের দিনে ঈশ্বরের লোকদের আধ্যাত্মিক নিরাপত্তার জন্য নীচের তালিকা থেকে কোন বিষয়টি অপরিহার্য্য? (১)

( ) প্রচার করতে শিক্ষা

( ) লোকজনের মধ্যে প্রার্থনা

( ) প্রতিটি শিক্ষা বাইবেলের সঙ্গে মিলিয়ে নিতে হবে

১৪। আপনি কি প্রস্তুত যেখানেই যিশু নেতৃত্ব দেন, সেখানেই যেতে, যদিও তা বেদনাদায়ক হয়

( ) হ্যাঁ

( ) না