Lesson 22
প্রতিটিবিবাহ’ই বিশ্বাসের ভিত্তিতে অবস্থান করার প্রয়োজন। অনুরূপভাবে আমাদের ঈশ্বরের বাক্য ও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা উচিত। প্রকাশিত বাক্য খ্রীষ্টের সত্য স্ত্রীর বিষয়ে কথা বলে, কিন্তু অন্য আরও একজন স্ত্রী আছে, যে বিশ্বাসীদের ঈশ্বরের বাক্য থেকে দূরে নিয়ে যায়। প্রকাশিত বাক্যে ব্যাবিলন অন্য স্ত্রীলোক সম্পর্কে ভয়ানক বার্তা দেয়। বাবিল পড়িল, বিশ্বাসীগণকে ঐ মন্দতা থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে মৃত্যু অনিবার্য! এভাবেই তিন দূতের বার্তার দ্বিতীয় অংশের সূচনা হয়। এখানে আপনি আধ্যাত্মিক বাবিলের আশ্চর্যজনক বাস্তবিক রূপ আর তার ঘাতক সুন্দরতা থেকে ম্মোহিত হওয়া থেকে বাঁচার পদ্ধতি শিখব। এর থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কি হতে পারে?
1. প্রকাশিত বাক্যে যীশু কি প্রকারে বাবিলের বর্ণনা দিয়েছেন?
“বহু জলের উপরে বসিয়া আছে” যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচার সিদ্ধ দণ্ড
দেখাই পরে। ... আমি এক নারীকে দেখিলাম, সে সিঁদুরবর্ণ পশুর উপরে বসিয়া আছে ; সেই পশু ধর্ম্মনিন্দার নামে পরিপূর্ণ, এবং তাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ। আর সেই নারী বেগুনিয়াও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিতা, এবং সুবর্ণে ও মূল্যবান মনিতে ও মুক্তায় মন্ডিতা, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে, ইহা ঘৃণার্হ দ্রব্যে ও তাহার বেশ্যাক্রিয়ার মালিন্যে পরিপূর্ন। আর তাহার ললাটে, এই নাম লিখিত আছে, এক নিগূঢ়তত্বঃ “মহতী বাবিল, পৃথিবীর বেশ্যাগনের ও ঘৃণাস্পদ সকলের জননী” (প্রকাশিত বাক্য ১৭:১, ৩-৫ পদ)।
উত্তর: (প্রকাশিত বাক্য ১৭:১-৫) যীশু লাল আর বেগুনী রঙে সজ্জিত এক বেশ্যা রূপে ব্যাবিলনের বর্ণনা করেন।। তিনি এক লাল রঙের পশুর উপর বসে আছেন, যার সাতটি মস্তক আর দশটি সিং আছে আর অনেক জলের উপরে বসে আছে।

2. (প্রকাশিত বাক্য ১২ অধ্যায়) অনুসারে প্রতীকী বিশুদ্ধ রমনীটি কে?
উত্তর: একজন বিশুদ্ধ রমণী সূর্য্য তার পরিচ্ছদ, বর্ণনা করা হয়েছে (প্রকাশিত বাক্য ১২:১-৬) পদে। আমরা স্টাডি গাইড ২০ তে শিখেছি যে এই শুদ্ধ রমণী ঈশ্বরের পবিত্র মণ্ডলীর প্রতীক, যার বিশ্বস্ত স্বামী যীশু। আমরা গভীর ভাবে প্রকাশিত বাক্য ১২ অধ্যায় অধ্যায়ন করব স্টাডি গাইড ২৩।

3. বাইবেল ভাববানীতে বেশ্যা দ্বারা কি বোঝান হয়েছে?
“তাঁহার ঘৃণার্হ কার্য্য সকল জ্ঞাত কর। পরে তুমি আপন সৌন্দর্য্যে নির্ভর করিয়া নিজ কীর্ত্তির অভিমানে ব্যাভিচারিনী হইলে” (যিহিষ্কেল ১৬:২, ১৫ )।
উত্তর: একটি বিশুদ্ধ রমণী একটি বিশুদ্ধ মন্ডলীর প্রতীক, যাঁরা যীশুতে বিশ্বস্ত ও আস্থাশীল, এবং একটি অশুদ্ধ নারী বা বেশ্যা একটি অশুদ্ধ বা পতিত মন্ডলীর প্রতীক, যাঁরা যীশুতে বিশ্বস্ত ও আস্থাশীল নয়, (যাকোব ৪:৪)।
4.আমরা কি সেই বেশ্যাকে (মন্ডলীকে) চিহ্নিত করতে পারি যাঁকে, “বেশ্যাগনের ও ঘৃণাস্পদ সকলের জননী” হিসাবে (প্রকাশিত বাক্য ১৭) অধ্যায়ে উল্লেখ করা হয়েছে?
উত্তর: হ্যাঁ। একটি মন্ডলী আছে যাঁরা নিজেদের সকলের জননী হিসাবে উল্লেখ করে, সেটি হল, রোমান ক্যাথলিক মন্ডলী। একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক, জন এ. ও’ব্রায়েন বলেন, “এই পালন [রবিবার পালন] সকলের মণ্ডলীর জননী একটি অনুস্মারক হিসাবে রয়ে গেছে যেখান থেকে নন-ক্যাথলিক সম্প্রদায়গুলি বিচ্ছিন্ন হয়েছিল।” মাতা ব্যাবিলন এবং তিনি যে পশুতে চড়েছেন তা বর্ণনা করার জন্য প্রকাশিত বাক্য ১৭ এ ব্যবহৃত পয়েন্টগুলি স্পষ্টভাবে পোপ পদের সাথে মানানসই।এদের কীর্ত্তি কলাপ বর্ণিত হল:
ক।তিনি পবিত্রগনের হত্যাকারী (৬ পদ)। (দেখ অধ্যায়ন সহায়ীকা ১৫ এবং ২০)
খ। বেগুনি ও সিঁদুরবর্ণের বস্ত্র পরিহিতা (৪ পদ), পোপ প্রায়ই রাজকীয় রঙ পরেন, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বেগুনি, এবং ক্যাথলিক কার্ডিনালদের পোশাকের রঙ লাল।
গ।সপ্ত মস্তকের পশু (পদ ৩)। যার উপরে একজন নারী বসে আছে সেগুলি হল সপ্তপর্ব্বত
(পদ ৯)। এটা সবাই জানে যে, পোপের হেডকোয়ার্টারের অবস্থান রোমের সপ্তপর্ব্বতের উপরে।
ঘ।ঐ পশুটি ঈশ্বর নিন্দায় মুখর (৩ পদ), এই বিষয় যা স্পষ্টভাবে পোপ পদের সাথে খাপ খায়। (অধ্যায়ন নির্দেশিকা ১৫ এবং ২০ দেখুন।)
ঙ। সেই নারী পৃথিবীর রাজগনের উপর রাজত্ব করে, (১৮ পদ) আলেকজান্ডার ক্লিফ বলেছেন যে ১৩ শতকের মধ্যে, পোপ ছিলেন “অন্তত তত্ত্বগত ভাবে ... সাময়িক এবং আধ্যাত্মিক বিষয়ে সমগ্র বিশ্বের শাসক।”- এই বিষয় অন্য কোন পার্থিব রাজ্য বা সরকারের সাথে মেলেনা, (প্রকাশিত বাক্য ১৭)
এ পোপপদ সম্পর্কেই যে স্পষ্টভাবে বর্ণনা করে তাতে কোন সন্দেহ নেই।
দ্রষ্টব্য: সংস্কারের অনেক নেতা (হুস, উইক্লিফ, লুথার, ক্যালভিন, জুইংলি, মেলানথন, ক্র্যানমার, টিন্ডেল, ল্যাটিমার, রিডলি এবং অন্যান্য) শিখিয়েছেন যে পোপতন্ত্র এখানে জড়িত শক্তি।

5. বাবিলের আক্ষরিক অর্থ কি, এবং এর উৎপত্তি কি প্রকারে?
“আইস আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগণস্পর্শী ... উচ্চ গৃহ নির্ম্মান ... করিও আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তনে নিবৃত্ত হইল। ... এই জন্য সেই নগরীর নাম বাবিল [ভেদ] থাকিল। কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছেন, এবং তথা হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্নভিন্ন করিয়াছিলেন” (আদিপুস্তক ১১:৪, ৬, ৭, ৯)।
উত্তর: বাবিল বা ব্যাবিলন শব্দের অর্থ হল বিভ্রান্তি। ব্যাবিলন নাম এর উত্পত্তি হয়েছে বাবিল টাওয়ারে। প্লাবনের পর ঐ পৌত্তলিক লোকেরা এটি তৈরি করে ছিল, তারা এত উচ্চতর নির্মাণের আশা করেছিল যে কোন বন্যার জল কখনোও এটিকে ডুবাতে পারবে না, (পদ ৪)। কিন্তু প্রভু তাদের ভাষা বিভ্রান্তি করেছিলেন, এবং ফলস্বরূপ বিভ্রান্তি এতটাই মহান ছিল যে তারা নির্মাণ স্থগিত করতে বাধ্য হয়েছিল। এরপর তারা টাওয়ার “বাবিল” (ব্যাবিলন), বা “বিভ্রান্তি” বলে নাম দিয়ে ছিল, পূরোনো নিয়মের দিনে, একটি বিশ্বব্যাপী পৌত্তলিক রাজ্য বাবিল নামে উঠেছিল; এটা ইস্রায়েল ঈশ্বরের মানুষের একটি শত্রু ছিল। এটি বিদ্রোহ, অবাধ্যতা, ঈশ্বরের লোকেদের, গর্ব, এবং মূর্তিপূজা (যিরমিয় ৩৯:৬, ৭; ৫০:২৯, ৩১-৩৪; ৫১:২৪, ৩৪, ৪৭; দানিয়েল ৩ এবং ৫)।
যিশাইয় অধ্যায় ১৪, ঈশ্বর বাবিলকে শয়তানের প্রতীক হিসেবে ব্যবহার করে, কারণ বাবিল ঈশ্বরের কাজের এবং তার লোকেদের প্রতিকূলে এবং বিধ্বংসী ছিল। প্রকাশিত বাক্যে নতুন নিয়মে, “বাবিল” শব্দটি একটি ধর্মীয় রাজ্যকে
নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় যা ঈশ্বরের আধ্যাত্মিক ইস্রায়েলের শত্রু - তাঁর মণ্ডলীর শত্রু (প্রকাশিত বাক্য ১৪:৮; ১৬:১৯)।

6. মাতা বাবিলের বেশ্যা কন্যারা কারা যা (প্রকাশিত বাক্য ১৭:৫) এ বর্ণিত?
উত্তর: তারা এমন কিছু মণ্ডলী যা মূলত মাতা ব্যাবিলনের মিথ্যা শিক্ষার প্রতিবাদ করেছিল এবং মহান প্রোটেস্ট্যান্ট সংস্কারের সময় তাকে ছেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা মায়ের নীতি ও কর্মের অনুকরণ করতে শুরু করে এবং এভাবে নিজেরাই পতিত হয়। কোনো নারী বেশ্যা হয়ে জন্মায় না। প্রতীকী প্রোটেস্ট্যান্ট কন্যা মণ্ডলীগুলিও পতিত হয়নি। যে কোনো মণ্ডলী বা সংস্থা যে ব্যাবিলনের মিথ্যা মতবাদ এবং
অনুশীলনগুলি শেখায় এবং অনুসরণ করে তা একটি পতিত মণ্ডলী বা কন্যা হতে পারে। তাই ব্যাবিলন একটি পারিবারিক নাম যা মাতা মণ্ডলী এবং তার কন্যাদের যারা পতিত হয়েছে উভয়কেই আলিঙ্গন করে।

7.(প্রকাশিত বাক্য ১৭), কেন ঐ জননী বেশ্যা [বাবিল] ওই পশুর উপর অধিষ্ঠিত? ঐ পশু দ্বারা কি বোঝানো হয়েছে?
উত্তর: (প্রকাশিত বাক্য ১৩:১-৭) পদে’, যীশু মন্ডলী ও রাষ্ট্রের সংযোগে পোপীয় ব্যবস্থাকে উল্লেখ করেছেন। (আরো জানতে দেখুন অধ্যায় সহায়িকা ২০)। প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে, যীশু মণ্ডলীকে (বেশ্যা) এবং রাষ্ট্রকে (পশু) ঐ পশুর প্রতীকে পৃথক সত্তা হিসাবে, যদিও সম্পর্কিত। মহিলাটি পশুতে উঠে, যা নির্দেশ করে যে মন্ডলী রাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
8. অন্য আর কোন শক্তিগুলি পোপের সাথে এক হয় শেষকালীন ঘটনা গুলীকে পরিপূর্ণ করার সাথে?
“পরে আমি দেখিলাম, সেই নাগের মুখ ও পশুর মুখ ও ভাক্তভাববাদীদের মুখ হইতে ভেকের ন্যায় তিনটি অশুচি আত্মা বাহির হইল, তাহারা ভূতেদের আত্মা নানা চিহ্ন কার্য্য করে, তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্ব্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে” (প্রকাশিত বাক্য ১৬:১৩, ১৪ পদ)।
উত্তর: (প্রকাশিত বাক্য ১২:৩, ৪) নাগ এবং, ভাক্ত ভাববাদীগন (প্রকাশিত বাক্য ১৩:১১-১৪ এবং ১৯:২০) একত্রে ঐ পশুর সঙ্গে (প্রকাশিত বাক্য ১৩:১-৮) অর্থাত্ পোপীয় ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে।
ক। প্রকাশিত বাক্য ১২ নাগকে প্রদর্শন করে শয়তানের কাজ পৌওলিক রোমের মাধ্যমে
(আরও জানার জন্য দেখ অধ্যায়ন সহায়িকা ২০)। শেষের দিনে অপবিত্র অংশীদারী যারা খ্রীষ্টীয়ান নয় যেমন - মুসলিম, হিন্দু, শিন্টোবাদ, নতুন যুগ, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ এই সব কিছু আগের মত খ্রীষ্টিয় ধর্মে যুক্ত হবে।
খ। ভাক্তভাববাদী (ভ্রান্ত) মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীভূত ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টিজমের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বব্যাপী পশুর উপাসনার আহ্বান জানাতে নেতৃত্ব দেবে (অধ্যায়ন নির্দেশিকা ২১ দেখুন)।
গ। পশু পোপ তন্ত্র (দেখ অধ্যায়ন সহায়িকা ২০)
ঘ। এই তিন শক্তির সঙ্গে। এই তিনটি শক্তি: অখ্রীষ্টীয়ান ধর্ম এবং সরকার, ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ এবং রোমান ক্যাথলিক ধর্ম হারমাগিদোনে মিত্র হয়ে উঠবে—ঈশ্বরের বিরুদ্ধে, তাঁর আজ্ঞা এবং তাঁর অনুগত অনুসারীদের চূড়ান্ত যুদ্ধ। (প্রকাশিত বাক্য ১৮:২)-এ এই জোটটিকে “মহান ব্যাবিলন” বলেছেন স্বয়ং যীশু।

9. কীভাবে সেই ভিন্ন সংস্থাগুলি কার্যকরভাবে পরস্পর একত্রিত হবে?
“তাহারা এক মনা, এবং আপনাদের পরাক্রম ও কর্ত্তৃত্ব সেই পশুকে দেয়” (প্রকাশিত বাক্য ১৭:১৩)।
উত্তর: (প্রকাশিত বাক্য ১৬:১৩, ১৪) বলে “ভেকের ন্যায় অশুচি আত্মা বাহির হইল ; যারা হল “ভূতেদের আত্মা”, নানা চিহ্ন কার্য্যের দ্বারা একত্রিত করবে। প্রেতচর্চা।.. বিশ্বাসে মৃতেরা জীবিত আর জীবিতদের সাথে যোগাযোগ করতে পারে।.. সব একসাথে বিশ্বাসে যুক্ত হবে। শয়তান এবং তার দূত।.. মৃত প্রিয়জনদের আত্মার, পুরানো ভবিষ্যত্ বক্তা, স্বর্গের দূত রূপ ধারণ করে (২ করিন্থীয় ১১:১৩, ১৪), এমনকি খ্রীষ্টের মতো ও (মথি ২৪:২৪) - বিশ্বকে বোঝাবে যে তাদের কারণ স্বর্গ থেকে পরিচালিত (অধ্যায়ন নির্দেশিকা ১০ দেখুন)। ঘটনাক্রমে, তিনটি সত্ত্বাই বিশ্বাস করে যে মৃত ব্যক্তিরা জীবিত:
ক। ক্যাথলিকধর্ম মেরি এবং অন্যান্য মৃত সাধুদের কাছে প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে এই সাধুরা তাদের অনুসারীদেরকে অলৌকিক কাজ দিয়ে আশীর্বাদ করে।
খ। অ-খ্রীষ্টীয়ানধর্মগুলি মৃতদের আত্মাদের বিশ্বাস এবং উপাসনার উপর নির্ভর করে। নতুন যুগ আরাধনাতে জোর দেয় “চ্যানেলিং” - মৃতদের আত্মার সাথে কথা বলা।
গ। ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ বিশ্বাস করে যে মৃতেরা মৃত নয়, বরং স্বর্গ বা নরকে জীবিত। এইভাবে তারা মৃতদের আত্মা হিসাবে জাহিরকারী ভূতদের দ্বারা প্রতারণার জন্য সংবেদনশীল।

10. কোন পাপের দরুন ঈশ্বর বাবিলকে অভিযুক্ত করেছিলেন?
“পড়িল পড়িল মহতী বাবিল ; (প্রকাশিত বাক্য ১৮:২) ভূতগনের আবাস।সমস্ত অশুচি আত্মার কারাগার ও অন্যান্য অশুচি ও ঘৃণার্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে।” তোমার মায়াতে সমস্ত জাতি ভ্রান্ত হইয়াছে।
(প্রকাশিত বাক্য ১৮:২, ২৩) “সমুদয় জাতি তাহার বেশ্যা ক্রিয়ার রোষমোদিরা পান করিয়াছে ; (প্রকাশিত বাক্য ১৭:২, ৪; ১৮:৩) এবং পৃথিবীর রাজাগণ তাহার সহিত ব্যভিচার করিয়াছে (প্রকাশিত বাক্য ১৮:৩)”।

উত্তর: “পড়িল” বলতে সত্য ঈশ্বরের আরাধনা ও বাইবেলের সত্য থেকে দূরে সরে যাওয়াকে বোঝায় (২ পিতর ৩:১৭, ১৮), এইভাবে, ঈশ্বর ব্যাবিলনকে অভিযুক্ত করছেন (১) প্রেতচর্চার মাধ্যমে মন্দ আত্মাদেরকে এর মধ্যে আমন্ত্রণ জানিয়ে শয়তানদের সাথে চুক্তি করার জন্য এবং (২) শয়তানী আত্মাদের মাধ্যমে কার্যত সমগ্র বিশ্বকে মিথ্যায় প্রতারিত করার জন্য বাইবেলে মিথ্যা এক প্রকার ঘৃণিত জিনিস
(হিতোপদেশ ১২:২২)। ব্যাবিলনের মদিরা, যাতে মিথ্যা শিক্ষা রয়েছে, যারা এটি পান করে তাদের বিভ্রান্ত করে এবং তাদের আধ্যাত্মিকভাবে মাতাল করে তোলে। বিপরীতে, মণ্ডলী হল খ্রীষ্টের নববধূ (প্রকাশিত বাক্য ১৯:৭, ৮) এবং তাকে ভালবাসে এবং শুধুমাত্র তাঁর প্রতি অনুগত-যা যীশু বলেছেন তাঁর অর্থ আজ্ঞা পালন করা (যোহন ১৪:১৫)। তাই, স্বামী যীশুর (যাকোব ৪:৪) থেকে দূরে সরে যাওয়ার জন্য এবং তার সমর্থনের জন্য বেসামরিক সরকারের (মণ্ডলী ও রাষ্ট্রের মিলন) সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার জন্য এখানে পোপপদকে নিন্দা করা হয়েছে। উপরন্তু, ব্যাবিলন “মানুষের আত্মা” পাচার করে (প্রকাশিত বাক্য ১৮:১১-১৩); এইভাবে, ঈশ্বর ব্যাবিলনকে ঈশ্বরের মূল্যবান সন্তানের পরিবর্তে পণ্যদ্রব্য হিসাবে ব্যবহার করার জন্য নিন্দা করেন।
11. ব্যাবিলনের মদিরায় কোন মিথ্যা শিক্ষা আছে যা লোকেদের আত্মিক রূপে মাতাল এবং ভ্রান্তিতে নিয়ে যায়?
উত্তর: আশ্চার্যজনকভাবে অধিকাংশ প্রোটেস্টান্ট ধর্মমত ও আজ্ঞাদি বাইবেলে নথিভুক্ত নেই। আদৌ সে সকল ঈশ্বরের বাক্য নয়। সেই ধর্ম্মতত্ত্ব মূলত প্রোটেস্টান্ট মন্ডলী কর্ত্তৃক অর্ন্তভূক্ত ও রোমীয় মন্ডলী দ্বারা সংযোজিত, যেটি বস্তুত মূর্তি পূজা থেকে প্রাপ্ত। কিছু ভ্রান্ত শিক্ষার দৃষ্টান্ত দেওয়া হল:
ক। ঈশ্বর দত্ত ব্যবস্থাদির প্রতিস্থাপন বা সংশোধন: ঈশ্বরের ব্যবস্থার প্রতিস্থাপন বা পরিবর্তন করা অসম্ভব (লুক ১৬:১৭)। (আরো শক্তিশালী প্রমাণ জানতে দেখুন অধ্যায়নের নির্দেশিকা ৬)।
খ। আত্মা অমর :বাইবেলে প্রানী এবং আত্মা শব্দটি প্রায় ১০০০ বার ব্যবহৃত হয়েছে। কিন্তু তা অমর একথা একবার ও উল্লেখিত হয়নি। মানুষরা মরণশীল - (ইয়োব ৪:১৭)। আর কেউ সেই অমরত্ব পায় না যতক্ষণ না পর্যন্ত প্রভু যীশুর দ্বিতীয় আগমন হয় (১ করিন্থীয় ১৫:৫১-৫৪)। (আরো জানতে দেখুন অধ্যায়নের নির্দেশিকা ১০)।
গ। পাপীরা আজীবন নরকে জ্বলতে থাকে :বাইবেলে উল্লেখিত আছে যে পাপীদের দেহ ও আত্মা অগ্নি দ্বারা চিরতরে ধ্বংস হবে, তার আর কোন অস্তিত্ব থাকবে না (মথি ১০:২৮)। বাইবেলে এধরণের চিরন্তন শাস্তি ভোগের শিক্ষা প্রদান করে না। (আরো জানতে অধ্যায়ন করুন নির্দেশিকা ১১)।
ঘ। নিমজ্জিত করে বাপ্তিস্ম দান অপ্রয়োজনীয় :নিমজ্জিত করে বাপ্তিস্ম দানই একমাত্র বাপ্তিস্ম রীতি। (আরো জানতে অধ্যায়ন করুন নির্দেশিকা ৯)।
ঙ। রবিবার ঈশ্বরের পবিত্র দিন:প্রশ্নাতীত ভাবে বাইবেল শিক্ষা দেয় যে, সপ্তম দিন শনিবারই একমাত্র পবিত্র দিন হিসাবে ঈশ্বর নির্ধারিত ও আশীর্ব্বাদ দত্ত। রবিবার পবিত্র দিন, একথা বাইবেলে কোথাও উল্লেখ নেই।
নোট: এই মিথ্যা শিক্ষাগুলি, একবার বিশ্বাস করলে, বারংবার “বিভ্রান্তি” আনতে থাকে
(যা “ব্যাবিলন” শব্দের আক্ষরিক অর্থ) এবং শাস্ত্র বোঝা আরও কঠিন করে তোলে।
একটি গম্ভীর ভাবনা
কেউ কেউ হয়তো অজান্তে ব্যাবিলনের মদিরা পান করছে এটা ভাবতেও কষ্ট হয়। সম্ভবত এই সব আপনার জন্য নতুন। যদি তাই হয়, ঈশ্বরকে আপনার পথ দেখাতে বলুন (মথি ৭:৭, ৮)। তারপর শাস্ত্র অনুসন্ধান করুন (প্রেরিত ১৭:১১)। প্রতিশ্রুতি দিন যে যীশু যেখানে নেতৃত্ব দেবেন সেখানে অনুসরণ করবেন, এবং তিনি আপনাকে ভুল করতে দেবেন না (যোহন ৭:১৭)।

12. হরমাগিদোনের যুদ্ধে যীশুর দিকে কারা হবে?
উত্তর: এই শেষ যুদ্ধে, স্বর্গের দূত (ইব্রীয় ১:১৩, ১৪; মথি ১৩:৪১, ৪২) এবং ঈশ্বরের লোক - যারা অবশিষ্ট লোক (প্রকাশিত বাক্য ১২:১৭): যীশুর সাথে থাকবে যিনি সেই সেনাদের চালিত করেন (প্রকাশিত বাক্য ১৯:১১-১৬) যারা অবশিষ্ট লোক যারা ব্যাবিলনের মিথ্যা শিক্ষাকে মানতে অস্বীকার করে (অধ্যায়ন নির্দেশিকা ২৩ দেখুন) মূলত তারা (১) যীশুকে প্রেম করেন, (১ যোহন ৫:২, ৩), (প্রকাশিত বাক্য ১৪:১২), (২) তাঁরা যীশুর প্রতি আস্থাশীল ও বাধ্য, আর (৩) তাঁর বাক্য ও আজ্ঞাদির প্রতি তাঁদের আনুগত্য ও বিশ্বাস। (প্রকাশিত বাক্য ১২:১৭; যোহন ৮:৩১, ৩২)।
13. যীশুর সঙ্গে অন্তিম যুদ্ধে, অর্থাৎ ঈশ্বরের সত্যের সঙ্গে শয়তানের চরম মিথ্যার দ্বন্ধযুদ্ধে শয়তানের কৌশল কি হবে?
উত্তর: যদিও শয়তান ঈশ্বর ও তাঁর পুত্রকে ঘৃণা করে, তবুও প্রয়োজনে শয়তান ও তাঁর প্রেতাত্মা পবিত্র ঈশ্বরের ও স্বর্গদূতদের বেশে অার্বিভূত হবে, (২ করিন্থীয় ১১:১৩-১৫) তা তিনি প্রদর্শন করেন তার প্রমাণ হিসেবে মনে হবে যে তার দিকে ধার্মিকরা, আত্মিক আছে এবং যীশুর মতন যে প্রায় এই পৃথীবীর সবাইকে ভ্রান্ত করবে ও তাকে অনুসরণ করবে (মথি ২৪:২৪)। সে নি:সন্দেহ বাইবেল ব্যবহার করবে যেভাবে প্রান্তরে সে যীশুর পরীক্ষার সময় করেছিল (মথি ৪:১-১১)। শয়তানের যুক্তি এতোই প্ররোচক যে স্বর্গের এক তৃতীয়াংশ দূতগণকে নিজ পক্ষে আনতে সক্ষম হয়। আদম এবং হবা, নোহের জলপ্লাবনের সময় ৮ জন ছাড়া বাকী সকলকে শয়তান বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল।

14. ঈশ্বরের প্রতিপক্ষ রণকৌশল কি?
“ব্যবস্থার কাছে ও সাক্ষের কাছে অন্বেষণ কর, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুনোদয় নাই” (যিশাইয় ৮:২০)।
উত্তর: ঈশ্বর সর্বদা শয়তানের মিথ্যার জবাব সত্য দ্বারা দেন। শয়তান যখন ঈশ্বরকে প্রলোভিত করতে চেয়েছিল, যীশু তখন প্রতি ক্ষেত্রেই শাস্ত্র সম্মত জবাব দিয়েছিলেন (মথি ৪:১-১১)। নিজের অবশিষ্ট লোকের মাধ্যম থেকে ঈশ্বর বাবিলের অধর্মের বিষয়ে সত্য বলবেন। তিনি পরিষ্কার করলেন যে ব্যাবিলন এক মিথ্যা সু-সমাচারকে দর্শায় (গালাতীয় ১:৮-১২), যা লক্ষ লক্ষ লোকেদের প্রতারনার জন্য পথ খুলেছে এবং হারিয়ে গিয়েছে। প্রতারিত ঈশ্বরের পাল্টা-আন্দোলন (প্রকাশিত বাক্য ১৪:৬-১৪)-এর মহান তিন দূতের বার্তায় বর্ণিত হয়েছে, যা আমরা এই সিরিজের ২৭টি স্টাডি গাইডের মধ্যে নয়টিতে সন্ধান করছি। এই তিনটি চমত্কার বার্তা শয়তানের মিথ্যা ও নকল বার্তার বিরুদ্ধে প্রকাশ করে এবং সতর্ক করে এবং মানুষকে ঈশ্বরের উপাসনা করতে এবং তাঁর আনুগত্য করার আহ্বান জানায়, কেবল আত্মায় নয় বাইবেলের সত্যেও।

15. ঈশ্বরের শেষকালীন বার্তা ও সতর্কতা এবং আশ্বাস কি কার্য্যকরী হবে?
“এই সকলের পরে আমি স্বর্গ হইতে আরও এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম; তিনি মহাক্ষমতা সম্পন্ন ও তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল” (প্রকাশিত বাক্য ১৮:১)।
উত্তর: শাস্ত্রে স্বর্গদূতেরা বার্তা ও বার্তা বাহকের প্রতীক (ইব্রীয় ১:১৩, ১৪)। ঈশ্বরের শেষকালীন প্রস্তাব, যা তিনি অতি পরাক্রমী এক দূতের মাধ্যমে প্রকাশ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষকালীন ঐ বার্তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে ঐ স্বর্গদূতদের মাধ্যমে। (প্রকাশিত বাক্য ১৪:৬; মার্ক ১৬:১৫; মথি ২৪:১৪)।

16. বাবিলের অবস্থানরতদের উদ্দেশে যীশু কোন জরুরী অন্তিম প্রস্তাব দেবেন?
উত্তর: তিনি বলবেন, “পরে স্বর্গ হইতে এইরূপ এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস। যেন উহার পাপ সকলের সহভোগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও, কেননা উহার পাপ আকাশ পর্য্যন্ত সংলগ্ন হইয়াছে, এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন” (প্রকাশিত বাক্য ১৮:৪, ৫)। লক্ষ্য করুন বাবিলের অনেক লোকেদের ক্ষেত্রে ঈশ্বর, “হেআমার প্রজাগণ” কথাটি উল্লেখ করেছেন। বাবিলে বহু নিয়ম নিষ্ঠাবান খ্রীষ্টান আছেন যাঁরা এখনও পর্য্যন্ত সতর্কবাতা শোনেন নি, বা জানতে পারেনি। কিন্তু তাঁরা ঈশ্বরকে ভালবাসে, সে কারণেই যীশু তাঁদের তাঁর সন্তান বলেছেন।
17. ঈশ্বরকে প্রেম করলেও যারা এখনও বাবিলের মধ্যে রয়েছে তারা ঈশ্বরের সেই আহ্বানে বাইরে বেরিয়ে এসে কিভাবে সাড়া দিবে?
উত্তর: যীশু বলেছেন “আমার আরও মেষ আছে, সে সকল এ খোঁয়াড়ের নয়; তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল, ও এক পালক হইবে। আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাদগমন করে” (যোহন ১০:১৬, ২৭)। যীশু জানেন তাঁর সন্তানরা যারা ব্যাবিলনে আছেন। এবং তিনি আরো প্রতিজ্ঞা করেছেন যে বাবিল ধ্বংস হওয়ার আগে তিনি তাহাদের বাহিরে নিয়ে আসবেন। এর থেকেও আশ্চর্য কথাটি হলো প্রভু যীশু প্রতিজ্ঞা করেছেন যে তাঁর লোক যারা এখনো পর্যন্ত ব্যাবিলনে আছে তারা তার রব শুনবে এবং বুঝতে পারবে এবং সুরক্ষার জন্য বাইরে বেরিয়ে আসবে।
18. আপনি যদি ব্যাবিলনে থাকেন, তাহলে আপনি কি তার থেকে বেরিয়ে আসার জন্য যীশুর জরুরি আবেদনে মনোযোগ দিতে ইচ্ছুক?
আপনার উত্তর: __________
আপনার প্রশ্নের দত্ত উত্তরাবলী
১। বাবিল থেকে বেরিয়ে আসার পরিবর্তে, আমি কি তার সংস্কার সাধনে থাকব?
উত্তর: না কখনোই নয়, কারণ ঈশ্বর বলেছেন যে, ব্যাবিলনের ধ্বংস হতে চলেছে, সংস্কার নয়। সে আশা রহিত ভাবে তার মদিরায় মত্ত হবেন (প্রকাশিত বাক্য ১৮:২-৬)। এই কারণের জন্য তিনি তার লোকেদের সেই খান থেকে বেরিয়ে আসতে বলেন (প্রকাশিত বাক্য ১৮:৪)।
২। সূর্য্যদয় (পূর্ব দিক) হইতে আগমনকারী রাজারা কারা (প্রকাশিত বাক্য ১৬:১২)?
উত্তর: সূর্য্যদয় থেকে আগমনকারী রাজারা হলেন স্বর্গের রাজা (পিতা ঈশ্বর ও পুত্র যীশু)। তাদের পূর্বের রাজা বলা হয় কারণ সেই দিশা থেকেই স্বর্গ দূতরা পৃথিবীতে আসতো। কিছু উদাহরণ দেখো
- প্রভু যীশুর দ্বিতীয় আগমন হবে পূর্বদিক হইতে (মথি ২৪:২৭)।
- ঈশ্বরের মহিমা পূর্ব দিক হইতে আসে (যিহিস্কেল ৪৩:২)।
- প্রকাশিত বাক্যের মোহর লাগানোর দূত পূর্ব দিক হইতে আসে (প্রকাশিত বাক্য ৭:২)।
- সূর্য, যীশুকে দর্শায়, যা পূর্ব দিকে ওঠে (মালাখি ৪:২)।
৩। ব্যাবিলনের পতন সম্পর্কে সতর্কতা কি বোঝায় যে ব্যাবিলনের পতন সবসময় হয়নি?
উত্তর: হ্যাঁ। অতীতে অনেক মণ্ডলী যা ব্যাবিলনে ছিল যীশুর প্রতি শক্তিশালী এবং বিশ্বস্ত ছিল। প্রতিষ্ঠাতারা ত্রুটিপূর্ণ কিন্তু ঈশ্বরের অনুগত মানুষ ছিলেন যারা বাইবেলের সমস্ত সত্য আবিষ্কার করার জন্য অধ্যাবসায়ের সাথে অনুসন্ধান করছিলেন। সব মণ্ডলী আজ পতিত নয়। যাইহোক, যে কোনো মণ্ডলী যে মাতা ব্যাবিলনের মিথ্যা মতবাদ শেখায় এবং তার অনুশীলনগুলি অনুসরণ করে সে তার পতিত কন্যাদের একজন হতে পারে।
৪। যখন ব্যাবিলন থেকে বাইরে ডাকা হয়, একজন খ্রীষ্টানকে কোথায় যেতে হবে?
উত্তর: এমন লোকদের খুঁজুন যারা ঈশ্বরের আদেশ পালন করে, যীশুর প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বব্যাপী তিন দেবদূতের বার্তা প্রচার করে এবং তাদের সাথে যোগ দেয় (প্রকাশিত বাক্য ১৪:৬-১২)। (অধ্যায়ন সহায়িকা ২৩) সম্পূর্ণরূপে ঈশ্বরের শেষদিনের মন্ডলীর বর্ণনা করে।
৫। (প্রকাশিত বাক্য ১৭:১২-১৬) - এর ১০ জন রাজা কী প্রতিনিধিত্ব করে?
উত্তর: ১০ জন রাজা বিশ্বের জাতির (রাষ্ট্রর) প্রতীক। দানিয়েল অধ্যায় ২-এর চিত্রের ১০ টি পায়ের আঙুল এবং দানিয়েল অধ্যায় ৭-এর দানব জন্তুর ১০ টি শিং ইউরোপের ১০ টি রাজ্যের প্রতীক৷ যাইহোক, প্রকাশিত বাক্য ১১ থেকে ১৮ অধ্যায়ে এই অর্থটি বিস্তৃত করা হয়েছে যার অর্থ “পৃথিবীর সমস্ত রাজা” বা “সমস্ত জাতি” (প্রকাশিত বাক্য ১৬:১৪; দেখুন ১৮:৩)।
৬। (প্রকাশিত বাক্য ১৬:১৩, ১৪) -এ “ব্যাঙ” এর প্রতীকী অর্থ কী?
উত্তর: একটি ব্যাঙ তার জিহ্বা দিয়ে তার শিকারকে ধরে, যা এখন বিশ্ব জুড়ে ভিন্ন (ভাষার) নকল উপহারের প্রতীক হতে পারে। অনুগ্রহ করে মনে রাখবেন যে জিভের উপহার সহ চমত্কার কাজগুলি
শুধুমাত্র একটি জিনিস প্রমাণ করে-অলৌকিক শক্তিকে। কিন্তু বাইবেল আমাদের জানায় যে অলৌকিক
শক্তি ঈশ্বর বা শয়তানের হতে পারে। এটি আরও ব্যাখ্যা করে যে শয়তান, একজন দূতের মতো রূপ
ধারণ করে (২ করিন্থীয় ১১:১৪), অলৌকিক কাজগুলিকে এত কার্যকরভাবে ব্যবহার করবে যে প্রায় সমগ্র বিশ্ব এতে প্রতারিত হবে এবং তাকে অনুসরণ করবে (প্রকাশিত বাক্য ১৩:৩)। বর্তমানে, সে পৌত্তলিক সহ সব ধরণের মণ্ডলী এবং ধর্মকে একত্রিত করার জন্য ভিন্ন ভাষার নকল উপহার ব্যবহার করছে। এদের প্রত্যেকেই মনে করে যে (ভিন্ন ভাষায় বলা) নানা ভাষার দান সত্যতার প্রমাণ।
আমাদের অবশ্যই আত্মাদের পরীক্ষা করতে হবে:
বাইবেল সতর্ক করে যে আমাদের অবশ্যই আত্মাদের পরীক্ষা করতে হবে (১ যোহন ৪:১)। যদি তারা বাইবেলের সাথে একমত না হয় তবে তারা নকল (যিশাইয় ৮:১৯, ২০)। অধিকন্তু, পবিত্র আত্মার সত্যিকারের দান কখনোও তাকে দেওয়া হয় না যে ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে ঈশ্বরকে অমান্য করে (প্রেরিত ৫:৩২)। ভিন্ন ভাষায় কথা বলা একটি সত্য উপহার আছে। এটি একটি অলৌকিকভাবে সাবলীলভাবে বিদেশী ভাষায় কথা বলতে সক্ষম করে যা আগে অশিক্ষিত এবং বক্তার দ্বারা অজানা ছিল (প্রেরিত ২:৪-১২)। ঈশ্বর এই উপহারটি ব্যবহার করেন যখন তার শেষ সময়ের বার্তা অন্যান্য ভাষার কাছে উপস্থাপন করার প্রয়োজন হয়। পেন্টেকস্টে এটির প্রয়োজন ছিল কারণ ১৭টি ভাষা গোষ্ঠী ভিড়ের মধ্যে ছিল এবং তাঁর শিষ্যরা সেই সমস্ত ভাষা জানত না।
৭। নতুন যুগের আন্দোলন কি ভাল এবং মন্দের মধ্যে চূড়ান্ত শেষ সময়ের দ্বন্দ্বে একটি প্রধান ভূমিকা পালন করবে?
উত্তর: সন্দেহাতীত ভাবে! এটি দৃঢ়ভাবে গুপ্তবিদ্যা, মানসিক ঘটনা এবং প্রেতচর্চার সাথে জড়িত। পৃথিবীর সমাপনী নাটকে আধ্যাত্মবাদ একটি প্রধান কারণ হবে। অলৌকিক শক্তির সাথে মিলিত হয় ভিন্ন ভাষার নকল উপহার এবং মণ্ডলী শেষ সময়ের বিশ্বব্যাপী জোটের সাথে জোটবদ্ধ, প্রেতচর্চা বিশ্বে ছেয়ে যাবে। আত্মা যোগাযোগ এবং পুনঃজন্মের নবযুগের বিশ্বাস নতুন বেশে পুরাতন পৌত্তলিকতা। একটি অমর আত্মার বিশ্বাস যা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারে সেই একই মিথ্যা কথা শয়তান এদোন বাগানে হবাকে বলেছিল: “তুমি নিশ্চোই মরবে না” (আদিপুস্তক ৩:৪)। (মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানার জন্য অধ্যায়ন সহায়িকা ১০ দেখুন।)
৮। এটা স্পষ্ট যে ঈশ্বর দানিয়েল অধ্যায় ৭ এবং প্রকাশিত বাক্য ১৩, ১৭ এবং ১৮ অধ্যায়ে খ্রীষ্টবিরোধী বা পোপত্বের কার্যকলাপ প্রকাশ করেছেন। ধর্মগ্রন্থের অন্য কোথাও কি খ্রীষ্টবিরোধী উল্লেখ আছে?
উত্তর: হ্যাঁ। পুরনো এবং নতুন নিয়মে অন্তত নয়টি ভবিষ্যত্ বাণীতে পশু, বা খ্রীষ্টবিরোধী, শক্তি (বা এর কার্যকলাপ) উল্লেখ করা হয়েছে: (দানিয়েল ৭; দানিয়েল ৮, ৯; দানিয়েল ১১; প্রকাশিত বাক্য ১২;
প্রকাশিত বাক্য ১৩; প্রকাশিত বাক্য ১৬; প্রকাশিত বাক্য ১৭; প্রকাশিত বাক্য ১৮; এবং প্রকাশিত বাক্য ১৯) অবশ্যই, ঈশ্বর যখন একই শক্তিকে নয়বার ভিন্ন সময়ে জোর দেন, তখন তিনি চান যে আমরা শুনি!
৯। “ব্যাবিলন” নামক শয়তানের রাজ্য কি ব্যাবিলনের টাওয়ারে উৎপত্তি হয়েছিল?
উত্তর: না। এর উত্পত্তি হয়েছিল যখন শয়তান স্বর্গে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ভাববাদী যিশাইয় লুসিফারকে ব্যাবিলনের রাজা হিসাবে তার পতনের সময় চিহ্নিত করেছিলেন (যিশাইয় ১৪:৪, ১২-১৫)। ঈশ্বর পাপের শুরু থেকেই শয়তানের রাজ্যকে ব্যাবিলনের মতো দেখেছেন। শয়তানের ঘোষিত উদ্দেশ্য হল ঈশ্বরের রাজ্যকে নিশ্চিহ্ন করা এবং নিজের রাজ্য প্রতিষ্ঠা করা। যীশু বলেছেন শুধুমাত্র দুটি পক্ষ আছে
(মথি ৭:১৩-১৪)। পৃথিবীর প্রতিটি আত্মা অবশেষে যীশু বা ব্যাবিলনের পক্ষে চলে যাবে। এটা জীবন-মৃত্যুর ব্যাপার। যারা যীশুকে সেবা ও সমর্থন করে তারা তাঁর স্বর্গীয় রাজ্যে রক্ষা পাবে। যারা ব্যাবিলনকে সমর্থন করে তাদের ধ্বংস করা হবে। এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব কম সময় বাকি আছে। এই কারণেই ব্যাবিলনের বিরুদ্ধে যীশুর শেষ-সময়ের সতর্কবার্তায় মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি।
১০। (প্রকাশিত বাক্য ১৬:১২) -এ, পূর্বের রাজাদের জন্য পথ প্রস্তুত করার জন্য ইউফ্রেটিস নদীর জল শুকিয়ে যাওয়াকে কী বোঝানো হয়েছে?
উত্তর: ব্যাবিলনের প্রাচীন সাম্রাজ্য মাদিয় সেনাপতি দারিয়াসের হাতে কবজা হওয়ার আগে, শহরের দেয়ালের নীচ দিয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর জলকে মানবসৃষ্ট জলাশয়ের দ্বারা সরিয়ে
দেওয়া হয়েছিল। এই গতিপথের পরিবর্তন দারিয়াসের সেনাবাহিনীকে খালি নদীর তলদেশ দিয়ে দেয়ালের
নীচ থেকে প্রবেশ করে রাতে শহর দখল করে নেয়। প্রকাশিত বাক্যের ভবিষ্যত্বাণীতে, জল মানুষের প্রতীক
(প্রকাশিত বাক্য ১৭:১৫)। এইভাবে, ইউফ্রেটিস নদীর জল “মহান ব্যাবিলন” এর অনুগামীদের নির্দেশ
করে, যাদের সমর্থন শুকিয়ে যায় যখন তারা তাকে ধ্বংস করার অভিপ্রায়ে ব্যাবিলনের বিরুদ্ধে যায়
(প্রকাশিত বাক্য ১৭:১৬)।
মর্মার্থ পত্র
দয়া করে এই প্রশ্নের সমাধান করার আগে পাঠটি পড়ে নিন। সমস্ত উত্তর আপনি এই সহায়িকা বইটিতে পেয়ে যাবেন।। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিন। বন্ধনীর সংখ্যাগুলো (১) সঠিক উত্তরের সংখ্যা নির্দেশ করে।
১। বাবিল শব্দের অর্থ কি? (১)
( ) বিভ্রান্তি
( ) বিদ্রোহ
( ) প্রবঞ্চক
২। জননী বাবিল বাইবেলে কিসের প্রতীক? (১)
( ) জাতিসংঘ
( ) পোপ
( ) যীশুর মাতা মেরী
৩। জননী বাবিলের কন্যারা (১)
( ) নতুন নিয়মের স্ত্রী প্রিসিলা, এলিজাবেথ এবং ডর্কাস
( ) ইউরোপের রানী
( ) মন্ডলী যে মাতা ব্যাবিলনকে অনুসরন করে মিথ্যা মতবাদ এবং তা পালন করা
৪। কী প্রতীক করছে জননী বাবিলের দ্বারা যিনি সিঁদুর বর্ন পশুর উপর বসে আছেন তার দ্বারা? (১)
( ) রাজ্যের নিয়ন্ত্রণে মণ্ডলী যা ঘনিষ্ঠভাবে সাহায্য করছে।
( ) স্ত্রী একটি ভালো পশু ট্রেনার
( ) স্ত্রীকে চালাতে হবে এবং হাঁটবেন না।
৫। বাবিলের কোন ভ্রান্ত মতবাদ মানুষকে আত্মিক ভাবে বিভ্রান্ত করে (৪)
( ) বিবাহের পবিত্রতা
( ) মৃত্যু নিদ্রার মত
( ) পাপীদের নরকে অনন্তকাল ধরে দহন
( ) রবিবার পবিত্র দিন হিসাবে
( ) আত্মা বা প্রাণ, অমর
( ) জলে ডোবানোর দ্বারা বাপ্তিস্ম
( ) ঈশ্বরের ব্যাবস্থা বাতিল বা সংশোধিত
৬। পড়িল মহতি বাবিল, অর্থ? (১)
( ) এক দূতের স্বর্গ থেকে অবতরণ
( ) ব্যাবিলনে ভূমিকম্প হয়েছে
( ) জননী মণ্ডলী এবং অন্য মণ্ডলী যারা তার মিথ্যা মতবাদকে গ্রহণ করেছে যারা বাইবেল সত্য থেকে পথভ্রষ্ট হয়েছে এবং ঈশ্বরের সত্য আরাধনা থেকে।
৭। প্রথম কলামের প্রতিটি প্রতীকের আগে যে বর্ণমালার অক্ষর রয়েছে, সেটি দ্বিতীয় কলামে তার আক্ষরিক অর্থের আগে বসান (নীচের উদাহরণ দেখুন)। (৯)
| A. স্ত্রী লোক | యేసు మరియు ఆయన తండ్రి |
| B. জল | ప్రజలను గందరగోళపరిచే తప్పుడు సిద్దాంతం |
| C. পশু | అన్యమతవాదం ద్వారా పనిచేసే సాతానుడు. |
| D. পূর্বদেশের রাজা | సంఘము. |
| E. ভাক্তভাববাদী | దూత లేదా వర్తమానము. |
| F. বাবিলের মোদিরা | రాజకీయ అధికార శక్తి లేదా రాజ్యం. |
| G. ১০ রাজা | ప్రజలు / జనాభా అమెరికాలో కేంద్రీకృతమైన |
| H. নাগ | భ్రష్టత్వము పొందిన ప్రొటెస్టెంట్ వాదం. |
| I. স্বর্গদূত | గందరగోళము |
| J. বাবিল | ప్రపంచ దేశములు |
৮। ইউফ্রেটিস নদীর জল শুষ্ক হওয়া কীসের প্রতীক করে? (১)
( ) শেষকালে জলের তীব্র সংকট
( ) শেষকালে খাদ্য সংকট
( ) বাবিলের অনুগামীদের সমর্থন হ্রাস
৯। বাবিল একটি পারিবারিক নাম অধিকাংশ ধর্ম এবং মন্ডলীর ক্ষেত্রে (১)
( ) সত্যি
( ) মিথ্যা
১০। প্রকৃতপক্ষে কে লোকেদের বাবিল থেকে বেরিয়ে আসতে বলেছিল? (১)
( ) দূতগণ
( ) ১০ রাজা
( ) লুসিফার
( ) যীশু
১১। ভ্রান্ত মন্ডলী থেকে বের হওয়া, নাকি সংশোধন করা উত্তম? (১)
( ) হ্যাঁ
( ) না
১২। বাবিলের মোদিরা পানের অর্থ কি? (১)
( ) এক জন মোদিরাসক্ত ব্যক্তি হওয়া
( ) তার সঙ্গে যুক্ত হয়ে বিভেদ সৃষ্টি
( ) দৈহিকভাবে অসুস্থ হওয়া
( ) ভ্রান্ত বিশ্বাসের দ্বারা বিভ্রান্ত হওয়া
১৩। শেষকালে যীশু ও তাঁর পবিত্রগনের বিরুদ্ধে কোন ৩টি শক্তি একত্রিত হবে? (৩)
( ) অখ্রীষ্টিয় ধর্ম
( ) জাতিসংঘ
( ) ভ্রান্ত প্রোটেস্টান্ট মতাদর্শ
( ) মহাকাশচারী
( ) পোপতন্ত্র
১৪। যখন যীশু তার লোকদের বাবিল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান, তাঁরা কি বেরিয়ে আসবে? (১)
( ) হ্যাঁ
( ) না
১৫। বহু লোকেরাই বাবিলে কিন্তু এ বিষয়ে তারা অজ্ঞাত (১)
( ) হ্যাঁ
( ) না
১৬। যদি আপনি এখনও বাবিলে থাকেন, তবে আপনি কি ঈশ্বরের এই জরুরী আহ্বান কি শুনবেন তা থেকে বেরিয়ে আসতে?
( ) হ্যাঁ
( ) না



