Lesson 17
আপনি মনে হয় জানেন ঈশ্বর মশিকে সীনয় পর্বত শৃঙ্গের উপরে দশ আজ্ঞা দিয়েছিলেন। কিন্তু আপনি কি এটাও জানতেন যে ওই সময় ঈশ্বর সব থেকে রহস্যময়ী রচনা থেকে একটি নকশা মশিকে দিয়েছিলেন? একে ধর্ম্মধাম বলা হয় একটি মন্দির যা তার লোকেদের মধ্যে ঈশ্বরের নিবাস্থানকে দর্শাতো।এর নকশা ও আরাধনা দাসত্ব থেকে মুক্ত রাষ্ট্রকে তিন ভাবে পরিত্রাণের পরিকল্পনাকে দর্শায়। ধর্ম্মধাম রহস্যময়, সাবধানপূর্বক দেখলে আপনার জ্ঞানের বৃদ্ধি ঘটবে আর আপনি বুঝতে পারবেন যে, যীশু কিভাবে তাদের বাঁচালেন যারা হারিয়ে গিয়েছে আর কিভাবে মন্ডলীকে এগিয়ে নিয়ে যান। ধর্ম্মধাম অনেক অদ্ভুত ভবিষ্যৎবাণীর বোঝার চাবিকাঠি। একটি রোমাঞ্চক যাত্রা আপনার ধৈর্য করাচ্ছে কেননা এটি অধ্যায়ন সহদর্শিকা, ধর্ম্মধামআর তার লুকিয়ে থাকা অর্থ এর খোঁজ করায়।
1. মোশিকে ঈশ্বর কি নির্ম্মাণ করতে বলেছিলেন?
“আর তাহারা আমার নিমিত্তে এক ধর্ম্মধাম নির্ম্মান করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব” (যাত্রাপুস্তক ২৫:৮)।
উত্তর: ঈশ্বর মোশিকে একটি ধর্ম্মধাম নির্ম্মান করতে বলেছিলেন, যেটি ঈশ্বরের আবাস হিসেবে পরিগনিত হবে।
ধর্ম্মধামের সংক্ষিপ্ত বিবরণ :
প্রকৃত ধর্ম্মধামটি তাম্বুকৃত ছিল ও অত্যন্ত সুন্দর ছিল। (১৫ বাই ৪৫ ফুট, ১৫ ফুট ১৮ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থে নিম্মিত হয়েছিল), যেখানে ঈশ্বরের উপস্থিতি আর বিশেষ সেবাগুলি আয়োজিত হত। ঐ ধর্ম্মধামের প্রাচীর কাঠ দিয়ে স্বর্ণ রৌপের কারুকার্য রচিত হয়েছিল। (যাত্রাপুস্তক ২৬:১৫-১৯, ২৯)। ধর্ম্মধামের ছাদ ছাগলোম, মেষ চর্ম,
তহস চর্ম দ্বারা নির্মিত পর্দা দ্বারা আচ্ছাদিত ছিল। (যাত্রাপুস্তক ২৬:১, ৭-১৪) এতে মূল দুটি কক্ষ ছিল, একটি পবিত্র স্থান, ওপরটি মহাপবিত্র স্থান। মোটা পর্দা দ্বারা কক্ষ দুটিকে বিভক্ত করা হয়েছিল। ঐ ধর্ম্মধামের চারিদিকে অঙ্গঁন ছিল ১৫০ ফুট বাই ৭৫ ফিট দৈর্ঘ্য প্রস্থে (যাত্রাপুস্তক ২৭:১৮) চারিদিকে পিতল নির্মিত ৬০টি পিলার থাকবে (যাত্রাপুস্তক ২৭:৯-১৬) ও মখমলের আবরনে আবৃত হবে ও চতুর্দিকে তাম্বুর সঙ্গে সংযুক্ত থাকবে।
2. ঈশ্বর কি প্রত্যাশা করেছিলেন, ঐ ধর্ম্মধাম থেকে তাঁর লোকেরা কি শিক্ষা পাবে?
“হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ, ঈশ্বরের তুল্য মহান ঈশ্বরকে?” (গীতসংহিতা ৭৭:১৩)।
উত্তর: ঈশ্বরের পথ, ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা ঐ পার্থিব ধর্ম্মধামেই প্রকাশিত হয়। বাইবেল শিখায় ঐ ধর্ম্মধামের সব কিছুই প্রতীক হিসাবে যেমন, বসবাস, আসবাবপাত্র, সেবাকার্য যীশুর পরিত্রানকে দর্শায়। এর অর্থ হল যে আমরা পরিত্রাণের যোজনা কে সম্পূর্ন রূপে বুঝতে পারি যেভাবে আমরা পবিত্র ধর্ম ধামের সাথে জুড়ে এর প্রতীক কে সম্পূর্ন রূপে বুঝতে পারি। এই সহায়ক বইটি এতো গুরুত্বপূর্ণ যে বাদ দেওয়া যাবে না।
3. কোথা থেকে মোশি ঐ ধর্ম্মধামের আসল নকশাটি পেয়েছিলেন?ঐ নকশাটি কি কোন কিছুর নকল ছিল?
“আমাদের এমন এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে মহিমা সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছে। তিনি পবিত্র স্থানের এবং যে তাম্বু মনুষ্য কর্ত্তৃক নয়, কিন্তু প্রভু কর্ত্তৃক স্থাপিত হইয়াছে, সেই প্রকৃত তাম্বুর সেবক। বস্তুতঃ ইনি যদি পৃথিবীতে থাকিতেন তবে একেবারে যাজকই হইতেন না, কারণ যাহারা ব্যবস্থানুসারে উপহারাদি উৎসর্গ করে এমন লোক আছে। তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে, যেমন মোশি যখন তাম্বুর নির্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন, তখন এই আদেশ পাইয়াছিলেন, দেখিও, পর্ব্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল সেইরূপ সকলই করিও” (ইব্রীয় ৮:১, ২, ৪, ৫) পদ।
উত্তর: ঈশ্বর মোশিকে ধর্ম্মধাম গঠনের নকশা দিয়েছিলেন সূক্ষভাবে, যেটি আদতে স্বর্গীয় ধর্ম্মধামেরই নকশার অণুরূপ ছিল।
4. অঙ্গঁনে কি কি আসবাবপাত্র ছিল?
উত্তর:
১ হোমার্থক বেদী : প্রবেশ পথের সম্মুখে অবস্থিত। (যাত্রাপুস্তক ২৭:১–৮)। এই বেদী খ্রীষ্টের ক্রুশকে, ও পশু দ্বারা যীশুকে নির্দেশ করা হয়েছে যা শেষ বলিদান। (যোহন ১:২৯)।

২ প্রক্ষালন পাত্র : এটি প্রবেশদ্বার ও বেদীর মাঝখানে রাখা হত, পিতল নির্মিত পাত্র, যাতে প্রক্ষালন করা হত। ধর্ম্মধামে প্রবেশ করে যাজকেরা এতে হাত, পা ধূয়ে হোমার্থক বেদিতে উৎসর্গ করতেন। (যাত্রাপুস্তক ৩০:১৭–২১; ৩৮:৮)। জল দ্বারা পাপ ধৌতিকরণ ও নুতন জন্মকে নির্দেশ করে। (তীত ৩:৫)।
5. পবিত্র স্থানে কি কি আসবাবপাত্র ছিল?
উত্তর:
১ দর্শন-রুটীর মেজ : (যাত্রাপুস্তক ২৫:২৩–৩০) মেজ দ্বারা যীশুকে অর্থাৎ জীবন খাদ্যকে নির্দেশ করা হয়েছে। (যোহন ৬:৫১)।

২ সপ্তশাখার দীপবৃক্ষ : (যাত্রাপুস্তক ২৫:৩১-৪০) এর দ্বারাও যীশুকে নির্দেশ করা
হয়েছে, যিনি জগতের আলো; (যোহন ৯:৫; ১:৯) ও তেলদ্বারা পবিত্র আত্মাকে নির্দেশ করা হয়েছে। (সখরিয় ৪:১-৬;
প্রকাশিত বাক্য ৪:৫)।

৩ ধূপবেদী : (যাত্রাপুস্তক ৩০:৭, ৮) এর দ্বারা ঈশ্বরের লোকেদের প্রার্থনাকে ইঙ্গিত করা হয়েছে। (প্রকাশিত বাক্য ৫:৮)।
6. মহাপবিত্র স্থানে কি ছিল?

উত্তর: এটি একটি সিন্দুক, (যাত্রাপুস্তক ২৫:১০ – ২২) যেটি মহাপবিত্র স্থানে অবস্থিত, যেটি সোনা দ্বারা মোড়া বাবুল কাঠের ছিল। মহা পবিত্র স্থানে সিন্দুকের উপর আসল সোনা দ্বারা তৈরি দুই স্বর্গ দূত ছিল। এই দুই স্বর্গ দূতের মাঝে প্রায়শ্চিত্তের ঢাকনা (যাত্রাপুস্তক ২৫:১৭-২২) ছিল, যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকত। এটি স্বর্গে ঈশ্বরের সিংহাসনের প্রতীক ছিল, যা এই ভাবেই দুই স্বর্গে দূতের (গীতসংহিতা ৮০:১) মাঝে ছিল।
7. সিন্দুকের ভিতরে কি ছিল?

উত্তর: সিন্দুকের ভিতরে ১০ আজ্ঞা ছিল যাহা ঈশ্বর দুই প্রস্তর ফলকে দিয়েছিলেন, যা তাঁর প্রজাবৃন্দ সর্বদা মেনে চলবে। (প্রকাশিত বাক্য ১৪:১২) যা সিন্দুকের ভিতরে ছিল (দ্বিতীয় বিবরণ ১০:৪, ৫), কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আসন এ সকলের উর্ধ্বে, এর দ্বারা বোঝান হয়েছে যে ঈশ্বরের লোকেরা পাপ স্বীকার করলে ও ত্যাগ করলে, (হিতোপদেশ ২৮:১৩) অনুগ্রহ তাদের কাছে অবস্থিতি করবে যখন যাজক এর দ্বারা প্রায়শ্চিত্ত ঢাকার উপরে রক্ত ছিটানোর মাধ্যমে (লেবীয় ১৬:১৫, ১৬)। পশুর রক্তকে যীশুর রক্তের প্রতীক হিসেবে নির্দেশ করা হয়েছে, যে পবিত্র রক্ত দ্বারা আমরা শুচি ও পবিত্র হই। (মথি ২৬:২৮; ইব্রীয় ৯:২২)।
8. ধর্ম্মধামের পবিত্র কর্য্যাদিতে কেন পশু উৎসর্গীকরনের প্রয়োজন?
“আর ব্যবস্থানুশারে প্রায় সকলই রক্তে শুচিকৃত হয়, এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না” (ইব্রীয় ৯:২২)। “কারন ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত পাতিত হয়” (মথি ২৬:২৮)।
উত্তর: লোকেদের এটা বোঝার সাহায্য করার জন্য পশুর বলিদান আবশ্যিক ছিল যে যীশুর রক্ত ছাড়া, তাদের পাপ কখনো ক্ষমা হতে পারে না। চমত্কার কথা এই যে পাপের বেতন অনন্ত মৃত্যু (রোমীয় ৬:২৩)। কেননা আমরা সবাই পাপ করেছি আমরা সবাই মৃত্যুর যোগ্য। যখন আদম আর হবা পাপ করেছিলেন তারা সেই সময়ই মরে যেত কিন্তু যীশুর কারণ যিনি আগে সমস্ত লোকের জন্য মৃত্যুদণ্ড নিয়েছিলেন, বলিদান রূপে নিজের সম্পূর্ণ জীবন প্রস্তুত করেছিলেন (যোহন ৩:১৬; প্রকাশিত বাক্য ১৩:৮) পাপের পর ঈশ্বর পাপীদের প্রচুর বলিদান করা নির্দেশ দিয়েছিলেন (আদিপুস্তক ৪:৩-৭) পশুকে পাপীদের নিজের হাত দিয়ে হত্যা করতে হত (লেবীয় ১:৪, ৫)। এটি একটি চমত্কার করার কথা ছিল আর এই পাপী কে পাপের ভয়ানক পরিণাম বা অনন্ত মৃত্যু আর উদ্ধারকর্তা আবশ্যকতা গম্ভীর বাস্তবিকতার অনুভূতি প্রদান করত। এক উদ্ধার কর্তার ছাড়া কাউকেও উদ্ধারের বিশ্বাস নেই। বলিদান প্রণালী মরে যাওয়া পশুর প্রতীক প্রতীকের মাধ্যম থেকে আমরা শিখতে পারি। ঈশ্বর আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে নিজের পুত্রকে দিয়েছেন (১ করিন্থীয় ১৫:৩)। যীশু কেবলমাত্র উদ্ধার কর্তায় নয় এমনকি তিনি তাদের বিকল্প হবেন (ইব্রীয় ৯:২৮)। যখন বাপ্তিস্মদাতা যীশুকে তার কাছে আসতে দেখলেন, তখন তিনি বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। (যোহন ১:২৯)। পুরনো নিয়মে লোক উদ্ধারের জন্য ক্রুশের প্রতীক্ষায় ছিল আমরা উদ্ধারের জন্য কালভেরির দিকে দেখি উদ্ধারের জন্য আর কোন অন্য স্রোত নেই (প্রেরিত ৪:১২)।
9. কিভাবে ও কোন অর্থে পশু উৎসর্গীকৃত হত ধর্ম্মধামে?
“আর হোমবলির মস্তকে হস্তার্পন করিবে, আর তাহা তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে।” আর তাহা বেদির পার্শ্বে উত্তর দিকে সদাপ্রভুর সম্মুখে হনন করিবে, এবং হারোনের পুত্র যাজকেরা বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে” (লেবীয় ১:৪, ১১)।
উত্তর: যখন এক পাপী প্রাঙ্গণের দ্বারের উপর এক বলিদান এর জন্য পশু নিয়ে আসতো তখন এক যাজক তাকে এক ছুরি আর একটি পাত্র দিত। পাপী পশুর মাথার উপর আপন হাত রেখে নিজের পাপ স্বীকার করত। এই পাপ পাপী থেকে পশুও তে স্থানান্তরের প্রতীক ছিল। সেই সময় পাপীকে নির্দোষ মানা যেত আর পশুকে দোষী মানা যেত। কেননা পশু এখন প্রতীক রূপে দোষী এজন্য তাকে পাপের বেতন মৃত্যু ভাগি হতে হত। জানোয়ারকে আপনি হাতের দ্বারা মেরে পাপীদের এইভাবে পরিষ্কার রূপে শেখানো হয়েছিল যে পাপ এক নির্দোষ পশু মৃত্যুর কারণ বানায় আর তার পাপ নির্দোষ মশীহকে মৃত্যুর কারণ হতে হয়।
10. সমগ্র জনতার জন্য যখন পশু উৎসর্গীকৃত হত, ঐ রক্ত দিয়ে যাজকেরা কি করতেন? এর দ্বারা কি প্রতীকী রূপ দান করা হয়েছে?
“পরে অভিষিক্ত সেই যাজক সেই গোবৎসের কিঞ্চিত রক্ত সমাগম তাম্বু মধ্যে আনিবে।আর যাজক সেই রক্তে আপন অঙ্গুঁলি ডুবাইয়া তাহার কিঞ্চিত তিরস্করনীর অগ্রে, সদাপ্রভুর সম্মুখে সাতবার ছিটাইবে” (লেবীয় ৪:১৬, ১৭)।
উত্তর: যখন সম্পূর্ণ মন্ডলী পাপের জন্য বলিদান করার ছিল তখন যাজক যিনি যীশুর প্রতীক
(ইব্রীয় ৩:১), রক্তকে পবিত্র স্থানে নিয়ে যেত আর পর্দার উপরে দিটকা তো যা কক্ষকে দুই ভাগে বিভাজিত করেছে। পর্দার আরেক দিকে ঈশ্বরের উপস্থিতি থাকতো। এভাবে লোকেদের পাপ সরানো হতো আর প্রতীক রূপে পবিত্র স্থানে স্থানান্তরিত করা হতো। যাজকের দ্বারা রক্তের এই সেবা কার্য যীশুর দ্বারা স্বর্গে হচ্ছে বর্তমান সেবা কার্য কে দর্শাচ্ছে। পাপের জন্য বলিদান রূপে ক্রুশে যীশুর মৃত্যুর পরে তিনি জীবিত হয়ে স্বর্গীয় পবিত্র স্থানে নিজের রক্তের সেবা কার্য করার জন্য আমাদের যাজক রূপে স্বর্গে (ইব্রীয় ৯:১১, ১২)। পৃথিবীতে যাজকের দ্বারা করা রক্তের সেবা কার্য এই কথার প্রতীক যে যীশু স্বর্গে আমাদের পাপের পরিবর্তে নিজের রক্ত দিচ্ছেন যা এটা দর্শায় যে তাঁর নামে আমাদের পাপের স্বীকারে তিনি আমাদের ক্ষমা করেন (১ যোহন ১:৯)।
11.ধর্ম্মধামের ক্রিয়াদি দ্বারা যীশু আমাদের কোন দুটি সুযোগ দিয়েছেন? তাঁর প্রেমময় স্বর্গীয় ধর্ম্মধাম থেকে আমরা কি প্রকারে লাভবান হই?
“আমাদের নিস্তার পর্বের মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট” (১ করিন্থীয় ৫:৭)। যা “ভাল আমরা এক মহান্ মহাযাজক পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব আইস, আমরা ধর্ম্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি। কেননা আমরা এমন মহাযাজক পাই নাই যিনি আমাদের দুর্ব্বলতা ঘটিত দুঃখে দুঃখীত হইতে পারেন না, তিনি সর্ব বিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনাপাপে। অতএব আইস, আমরা সাহসপূর্ব্বক অনুগ্রহে সিংহাসনের নিকট উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই” (ইব্রীয় ৪:১৪– ১৬)।

উত্তর: যীশু নিজেকে বলিরুপে উত্স্বর্গ করেছেন আমাদের পাপমোচনের নিমিত্ত, এখন তিনি আমাদের স্বর্গীয় মহাযাজক হিসাবে কার্য্যসাধন করছেন। তিনি আমাদের উদ্দেশ্যে দুটি অলৌকিক কার্য্য সাধন করেছেন :
ক। সম্পূর্ন জীবন পরিবর্তন যাকে নতুন জন্ম বলা হয়, ও তার সাথে অতীতের সমস্ত পাপ মোচন (যোহন ৩:৩ – ৬; রোমীয় ৩:২৫)।
খ।বর্তমান ও ভবিষ্যতে সঠিকভাবে জীবন যাপন করার শক্তি। (তীত ২:১৪; ফিলিপীয় ২:১৩)।
দুটি অলৌকিক বিষয় একজনকে ধার্মিক করে, অর্থাত্ ঈশ্বর ও মানুষের মধ্যে একটি যথার্থ সম্পর্ক বজায় থাকে। কোন ব্যক্তির কাজের দ্বারা নিজেকে ধার্মীক বানাতে পারে না কেননা ধার্মিকতার জন্য চমত্কারের প্রয়োজন যা কেবল যীশুই করতে পারেন (প্রেরিত ৪:১২) কোন ব্যক্তি ধার্মিক হয় উদ্ধার কর্তার উপরে বিশ্বাসের মাধ্যমে যাহা যীশু তার জন্য করেছেন। যেটা সে নিজের জন্য করতে পারেন না। বাইবেলে উল্লেখিত “বিশ্বাসের দ্বারা ধার্মিকতা” অর্থ এটাই। আমরা যীশুকে আমাদের জীবনের শাসক হওয়ার জন্য বলি আর অবশ্য অলৌকিক কাজ করার জন্য বিশ্বাস করি যেভাবে আমরা তার সাথে সম্পূর্ণরূপে সহযোগীতা করি। এই সত্য যিনি আমাদের ভিতর আমাদের জন্য খ্রীষ্টের দ্বারা অলৌকিক রূপে সম্পূর্ণ করা হয়েছে। একমাত্র সত্য যার অস্তিত্ব আছে তার অতিরিক্ত সব কিছু জাল।
12. যীশুর মাধ্যমে ধার্ম্মিকতা লাভ করার কোন ছয়টি প্রতিজ্ঞা বাইবেলে উল্লেখিত হয়েছে?
উত্তর: ক।তিনি অতীতের সকল পাপ মার্জ্জনা করে আমাদের নিষ্পাপ গনিত করবেন (যিশাইয় ৪৪:২২; ১ যোহন ১:৯)।
খ। যীশুর নিজের প্রতিকৃতিতে আদিতে মানুষ সৃষ্টি হয়েছিল;
(আদিপুস্তক ১:২৬, ২৭); যীশু আমাদের ঈশ্বরের স্বরূপে পুনঃস্থাপিত করার প্রতিজ্ঞা করেছেন (রোমীয় ৮:২৯)।
গ। যীশু আমাদের ধর্মীয় জীবনযাপন এর ইচ্ছা দেন আর আমাদের বাস্তবে তা সম্পূর্ণ করতে শক্তি প্রদান করেন (ফিলিপীয় ২:১৩)।
ঘ।যীশু তাঁর অলৌকিক ক্ষমতায় আমাদের হৃষ্টচিত্তে ঈশ্বরের গ্রহনযোগ্য কার্য্যাদি সম্পাদনে অগ্রবর্তী করেন, যা ঈশ্বরকে খুশি করেন (ইব্রীয় ১৩:২০, ২১; যোহন ১৫:১১)।
ঙ।তিনি আমাদের, নিজের পাপ হীন জীবন আর প্রায়শ্চিেত্তর মৃত্যুতে (২ করিন্থীয় ৫:২১), জীবনের বিনিময়ে যীশু আমাদের মৃত্যুর সাজামুক্ত করেছেন।
চ।তাঁর আগমনের পূর্ব্ব পর্য্যন্ত আমাদের বিশ্বস্ত রাখতে যীশু দ্বায়িত্ব গ্রহন করেছেন, ও আগমনে আমাদের স্বর্গীয় জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন (ফিলিপীয় ১:৬; যিহূদা ১:২৪)।
13. যীশু প্রস্তুত আছেন আপনার জীবনে তার গৌরবময় প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আপনি কি প্রস্তুত? কোন ব্যক্তি কি বিশ্বাসের দ্বারা ধার্ম্মিকতা লাভ করতে সমর্থ হয়?
“যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাঁহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে” (মথি ৭:২১)।
উত্তর: হ্যাঁ, যীশু বলেছেন, আমরা যেন তাঁর পিতার ইচ্ছা সকল পালন করি। পুরোনো নিয়মের সময় এক ব্যক্তি যিনি বাস্তবে পরিবর্তিত হতেন, তিনি বলিদানের জন্য নিয়মিত রূপে এক মেষ নিয়ে আসতেন, পাপের জন্য তার দুঃখ আর সম্পূর্ণ হৃদয় থেকে ঈশ্বরকে নিজের জীবনের নেতৃত্ব করতে দেওয়ার ইচ্ছাকে দেখাতে। আজ আমরা ধার্মিক হওয়ার জন্য অবশ্য অলৌকিক কাজ করতে পারিনা তাই আমাদেরকে প্রতিনিয়ত যীশুকে সমর্পিত হতে হবে (১ করিন্থীয় ১৫:৩১), আমাদের নিজের জীবনকে নির্দোষিত করার জন্য যীশুকে আমন্ত্রিত করা উচিত যাতে অলৌকিক কার্য হতে পারে। আমাদের আজ্ঞা পালনকারী হওয়া আর যীশুর নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি থাকা উচিত। (যোহন ১২:২৬; যিশাইয় ১:১৮-২০)। আমাদের পাপী প্রকৃতি আমাদের নিজের রাস্তার উপর চলাতে চায়, (যিশাইয় ৫৩:৬) আর এইভাবে আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই যেভাবে কি শয়তান শুরু থেকেই করেছিল (যিশাইয় ১৪:১২-১৪)। যীশুকে নিজের জীবনের শাসন করতে অনুমতি দেওয়া কখনো চোখ উপড়ে নেওয়া বা এক হাত আলাদা করার মত কষ্ট হয় (মথি ৫:২৯, ৩০), কেননা পাপ নেশার মত আর কেবল ঈশ্বরের অলৌকিক শক্তি থেকে দূর করতে পারে (মার্ক ১০:২৭)। অনেক লোক বিশ্বাস করে যে যীশু তাদের স্বর্গে নিয়ে যাবেন কেননা উদ্ধার পাবার দাবী করেন, তাদের আচরণ যেমনই হোক না কেন, কিন্তু এমন নয়, এটা একটা ভ্রান্তি, এক খ্রীষ্টিয়ানকে যীশুর উদাহরণ অনুসরণ করা উচিত (১ পিতর ২:২১)। যীশুর শক্তিশালী রক্ত আমাদের জন্য এটা করতে পারে (ইব্রীয় ১৩:১২), কিন্তু শুধুমাত্র তখন, যখন আমরা যীশুকে নিজের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ দিই আর যেখানে তিনি যান সেখানে তাঁর সাথে আমরা তাঁর সাথে যাই, সেখানে পর্যন্ত যখন রাস্তায় বাধা আসে তবুও (মথি ৭:১৩, ১৪, ২১)।
14. প্রায়শ্চিত্তের দিন কোনটি ছিল?

উত্তর:
ক। তিবছর বিচারের দিন, ইস্রায়েলে একটি গম্ভীর দিন হত এই দিনকে বলা হত প্রায়শ্চিতের দিন (লেবীয় ২৩:২৭)। সেই দিনটি ত প্রত্যেকেই তাঁদের প্রতিটি পাপের স্বীকারোক্তি করত, যাঁরা পাপ স্বীকার করত না তাঁদের চিরতরে ইস্রায়েলের লোকেদের থেকে উচ্ছিন্ন করা হত (লেবীয় ২৩:২৯)।
খ। বলির জন্য ছাগল চয়ন করা হত একটি ঈশ্বরকে অন্যটি শয়তানকে নির্দেশ করে (লেবীয় ১৬:৮)। এরপর ঈশ্বরের ছাগটির বলিদান হত আর লোকেদের পাপের জন্য উত্সর্গ করা হত (লেবীয় ১৬:৯)। এই দিন রক্ত মহাপবিত্র স্থানে নিয়ে যাওয়া হত আর প্রায়শ্চিত্তের রক্ত পাপ বরনের আচ্ছাদনের উপর ছিটিয়ে দেওয়া হত (লেবীয় ১৬:১৪)। শুধুমাত্র এই বিশেষ বিচারের দিন মহাযাজক প্রায়শ্চিত্ত সাধনার্থে ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য মহাপবিত্র স্থানে প্রবেশ করে প্রায়শ্চিত্তর আছাদনের সম্মুখ যেতেন। (ছিটানো রক্ত যীশুর বলিদান এর প্রতিনিধিত্ব) ঈশ্বরের দ্বারা শিকার করা যেত আর লোকের দ্বারা স্বীকার করা পাপ পবিত্র স্থান থেকে মহাজাজককে স্থানান্তরিত করা হতো। তারপর সেই স্বীকার করা পাপ শয়তানের ছাগের উপরে স্থানান্তরিত করা হতো, যাকে জঙ্গলে নিয়ে যাওয়া হতো (লেবীয় ১৬:১৬, ২০-২২)। এভাবে পবিত্র স্থান লোকের পাপ থেকে শুদ্ধ হতো যা সেই পর্দার পর রক্ত ছিটানোর মাধ্যমে সেখান থেকে স্থানান্তরিত করা হতো আর এক বছর পর্যন্ত জমা হতে দিত।
15. প্রায়শ্চিত্তের দিন কি ঈশ্বরের পরিত্রাণের মহান পরিকল্পনার একটি অংশকে প্রতীকী বা পূর্বাভাস দিয়েছিল, যেমনটি পার্থিব ধর্মধাম এবং এর পরিষেবাগুলির অন্যান্য দিকগুলি করেছিল?
“ভাল যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেগুলির ঐ সকলের দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয়, সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা শুচীকৃত হওয়া আবশ্যক” (ইব্রীয় ৯:২৩)।
উত্তর:হ্যাঁ সেই দিনের পরিষেবাগুলি স্বর্গীয় ধর্মধামে প্রকৃত মহাযাজকের দ্বারা পাপ মুছে ফেলার দিকে ইঙ্গিত করেছিল। জীবনের বইতে লিখিত ব্যক্তিদের জন্য তাঁর রক্তের ছড়ানোর মাধ্যমে, খ্রীষ্ট চিরকাল তাঁর সেবা করার জন্য তাঁর লোকেদের সিদ্ধান্তগুলি নিশ্চিত করবেন। এই বিশেষ বিচারের দিন, ইস্রায়েলের ইয়োম কিপ্পুরের মতো, পৃথিবীর জন্য চূড়ান্ত প্রায়শ্চিেত্তর পূর্বাভাস দিয়েছে। প্রায়শ্চিত্তের প্রাচীন দিনের বার্ষিক প্রতীক থেকে, সমস্ত মানবতাকে আশ্বস্ত করা হয় যে আমাদের বিশ্বস্ত মহাযাজক, যীশু, এখনও তাঁর লোকেদের জন্য স্বর্গে মধ্যস্থতা করেন এবং যারা তাঁর প্রবাহিত রক্তে বিশ্বাস করেন তাদের সকলের পাপ মুছে ফেলার জন্য প্রস্তুত। চূড়ান্ত প্রায়শ্চিত্ত চূড়ান্ত বিচারের দিকে নিয়ে যায়, যা প্রতিটি ব্যক্তির জীবনে পাপের প্রশ্ন নিষ্পত্তি করে, যার ফলে হয় জীবন বা মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা:
আপনি পরবর্তী দুটি অধ্যায়ন সহায়কে আবিষ্কার করবেন যে পার্থিব ধর্ম ধামের প্রতীকীকরণ এবং বিশেষ করে প্রায়শ্চিত্তের দিনটি শেষ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির পূর্বাভাস দিয়েছে, যা ঈশ্বর স্বর্গীয় ধর্মধাম থেকে সংঘটিত করবেন।
বিচারের তিথি:
পরবর্তী অধ্যায়ন সহায়কে, আমরা বাইবেলের একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যত্ বানী পরীক্ষা করব যেখানে ঈশ্বর স্বর্গীয় বিচার শুরু করার জন্য একটি তারিখ নির্ধারণ করেছেন। সত্যিই রোমাঞ্চকর!
16. আপনি কি এমন সত্যকে গ্রহণ করতে ইচ্ছুক যা আপনার কাছে নতুন হতে পারে, যেমন ঈশ্বর এটি প্রকাশ করেন?
আপনার উত্তর: __________
মর্মার্থ পত্র
দয়া করে এই প্রশ্নের সমাধান করার আগে পাঠটি পড়ে নিন। সমস্ত উত্তর আপনি এই সহায়িকা বইটিতে পেয়ে যাবেন।। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিন। বন্ধনীর সংখ্যাগুলো (১) সঠিক উত্তরের সংখ্যা নির্দেশ করে।
১। কোন আসবাব ধর্ম্মধামে অঙ্গঁনে অবস্থিত (২)
( ) অনুগ্রহ আসন
( ) প্রক্ষালন পাত্র
( ) চেয়ার
( ) যজ্ঞবেদী
২। ঈশ্বরের উপস্থিতি করুণা সিংহাসনের উপর বিরাজমান ছিল। (১)
( ) হ্যাঁ
( ) না
৩। প্রতিটি বাক্য সম্পূর্ণ করতে নীচের ফাঁকা স্থানে প্রতিটি শব্দের আগে থাকা বর্ণমালার অক্ষরটি বসান (নীচের উদাহরণ দেখুন): (৪)
A ক্রুশ, B যীশু, C পরিষ্কারক, D প্রার্থনা, E আলো
নমুনা: হোমবলির বেদী A কে প্রতিনিধিত্ব করে।
প্রক্ষালন পাত্র পাপ থেকে কে দর্শায়।
পবিত্র টেবিল কে জীবনের রটিকে দর্শায়।
সোনার দিপবৃক্ষ যীশুর দুনিয়ার দর্শায়।
ধূপের বেদী ঈশ্বরের লোকেদের প্রতিনিধিত্ব
৪। পবিত্র স্থান আর তার সেবা গুলোর উদ্দেশ্য (১)
( ) লোকেদের দূতগন সম্মন্ধে শিক্ষা।
( ) লোকেদের মাংস জাতীয় খাদ্য দান।
( ) পরিত্রানের প্রতীকীকরন।
৫। কে ধর্ম্মধামের পরিকল্পনা নকশা করেন? (১)
( ) নোহ
( ) স্বর্গদূত
( ) হারোন
( )ঈশ্বর
৬। সিন্ধুকের ভিতরে ১০আজ্ঞা রক্ষিতছিল (১)
( ) হ্যাঁ
( ) না
৭। মৃত্যুবরণ করা বলিদান করা পশু কার প্রতীক (১)
( ) পবিত্র আত্মা
( ) যুদ্ধ
( ) যীশু
৮। ধর্মাধামের ভিত্তিতে, যীশু আমাদের জন্য কোন দুটি ভূমিকা পালন করেন? (২)
( ) রাজা
( ) উত্সর্গ
( ) মহাযাজক
( ) পৃথিবীর শাসনকর্তা
৯। ধর্ম্মধামের ক্ষেত্রে কোনটি সত্যি? (২)
( ) তিনটি কক্ষ
( ) তাম্বু প্রকৃতির
( ) এটার আকার ছিল ৫০০ ফুট বাই ১,০০০ ফুট।
( ) তার প্রাঙ্গন পিতলের স্তম্ভ আর উলের কাপড়ের দ্বারা তৈরি
( ) ছাদ মিশরীয় টাইল দিয়ে তৈরি করা হয়েছিল।
( ) প্রক্ষালন পাত্র মহাপবিত্র স্থানে রক্ষিত
১০। বিশ্বাসের ধার্মিকতা একমাত্র সত্য ধার্মিকতা (১).
( ) হ্যাঁ
( ) না
১১। বিশ্বাসে পবিত্রতা লাভ অর্জিত হয় (১)
( ) মানুষের কার্য্যে
( ) বাপ্তিস্ম গ্রহন দ্বারা
( ) যীশুর উপর আস্থা
১২। একজন পাপী ব্যক্তির নিয়ে আসা বলির পশুকে কে হত্যা করতেন? (১)
( ) সৃষ্টিকর্তা।
( ) পুরোহিত।
( ) পাপী।
১৩। যীশু যে ধার্মিকতার প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে কোন বিবৃতিগুলি সত্য? (৩)
( ) এটা আমাদের ঈশ্বরের প্রতিমূর্তি ফিরিয়ে আনবে।
( ) এটা অলৌকিক নয়।
( ) আমাদের ভালো কাজ এর একটি বড় অংশ।
( ) এটা আমাদের অতীতের পাপ ঢেকে দেয়।
( ) এটা আমাদের সঠিকভাবে বাঁচার আকাঙ্ক্ষা দেয়।
( ) এটা এমন পাপকে আবৃত করে যা আমরা ছেড়ে দিতে চাই না।
১৪। প্রায়শ্চিত্তের দিন সম্পর্কে নিচের কোনটি সত্য? (৪)
( ) এটি মাসিক ঘটেছে।
( ) এটা ছিল বিচারের দিন।
( ) এটা খেলা এবং ভাল মজার একটি দিন ছিল.
( ) এটি চূড়ান্ত রায়ের প্রতীক।
( ) বলির ছাগ শয়তানের প্রতীক।
( ) রক্ত মহা পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয়েছিল
১৫। ধর্ম্মিকতার অর্থ ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক (১)
( ) হ্যাঁ
( ) না
১৬। একটি পশুকে বলি দেওয়া মানুষের উপলব্ধি করাতে সাহায্য করত যে পাপ সকল মানুষের উপর মৃত্যুদণ্ড ডেকে আনে। (১)
( ) হ্যাঁ
( ) না
1১৭। বর্তমান ও ভবিষ্যতে যীশুর অনুগ্রহে পাপমুক্ত হয়ে সঠিক পথে চলবার জন্য আপনি প্রস্তুত?
( ) হ্যাঁ
( ) না



