Lesson 18

আপনার আসনের কোমর বন্ধনী লাগান! আপনি এখন বাইবেলের দীর্ঘতম ভাব্বানী খুলতে যাচ্ছেন-যেটি খুব সুক্ষ ভাবে প্রকাশ করা হয়েছে খ্রীষ্টের প্রথম আগমন ও মৃত্যু সম্পর্কে। অধ্যায়ন পুস্তিকা ১৬ তে আপনি শিখেছেন যে ঈশ্বরের এক বিশেষ বার্তা আছে যা আগমনের পূর্বে পৃথিবীর প্রত্যককে শোনা ও বোঝা উচিত। এই বার্তার প্রথম অংশটি হল ঈশ্বরের আরাধনা ও তাঁকে গৌরব প্রদর্শন করা কেননা তাঁর বিচার সময় উপস্থিত (প্রকাশিত বাক্য ১৪:৭)। অধ্যায়ে ঈশ্বর শেষ বিচার শুরু হবার সময়কাল জ্ঞাত করেছেন, একই সঙ্গে খ্রীষ্টই যে মশীহ্ সেকথার ও প্রমান উল্লেখিত হয়েছে। শাস্ত্রের ভাববাণীর মধ্য এটি গুরুত্বপূর্ণ একটি–তবু খুব কম লোকে জানে! অন্যরা পুরোপুরি ভাবে এটিকে ভুল বুঝেছেন। এই পুস্তক অধ্যায়নের আগে (দানিয়েল ৮ ও ৯) অধ্যায় পড়ুন।ও ঈশ্বরের সাহায্য প্রার্থনা করুন এই বিষ্ময়কর ভাববানী উপলব্ধি করতে।

The ram represents Medo-Persia. 1. দানিয়েল তাঁর দর্শনে দুই শৃঙ্গ বিশিষ্ট একটি মেষ দেখেছিলেন। যেটি পশ্চিম, উত্তর, দক্ষিণে ঢুঁস মারছিল, তাঁর সামনে কোন জন্তু দাঁড়াতে সক্ষম ছিল না, ঐ (দানিয়েল ৮:৩, ৪) মেষটি কিসের প্রতীক?

“তুমি দুই শৃঙ্গ বিশিষ্ট যে মেষ দেখিলে, সে মাদীয় পারসিক রাজা” (দানিয়েল ৮:২০)।

উত্তর: ঐ মেষ দ্বারা মাদীয় পারসিক রাজা ও সাম্রাজ্যকে বোঝান হয়েছে, যেটিকে আবার ভল্লুক দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল, (দানিয়েল ৭:৫) (অধ্যয়ন পুস্তিকা ১৫ দেখুন)। দানিয়েল ও প্রকাশিত বাক্যে উল্লেখিত ভাববানী গুলি বারবার প্রকাশিত হয়েছে ও বিশ্লেষণ করা হয়েছে”, এর অর্থ পুস্তকের যে ভাববাণী ঢাকা ছিল তা বেরিয়ে আসলো। যাতে ভাববানীগুলির যথার্থতা বোধগম্য হয়।

The goat symbolizes Greece. 2. এরপর দানিয়েল কোন্ আকর্ষনীয় প্রানীকে দেখেন?

“আর দেখ, সেই লোমশ ছাগ যবন দেশের রাজা, তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা, আর তাহার ভগ্ন হওয়া। ও তৎপরিবর্ত্তে আর চারি শৃঙ্গ উৎপন্ন হওয়া। ইহার মর্ম এই, সেই জাতি হইতে চারি রাজ্য উৎপন্ন হইবে, কিন্তু তাহার ন্যায় পরাক্রম বিশিষ্ট হইবে না” (দানিয়েল ৮:২১, ২২)।

উত্তর: পরবর্ত্তী দর্শনে দানিয়েল দেখেন এক বৃহত্ শিং বিশিষ্ট একটি ছাগ দ্রুত গতিতে মেষটিকে আক্রমন করে পরাজিত করছিল। এরপর ঐ বড় শিং ভেঙে যায় ও সেস্থলে আরও ৪ টি শিং গজায়। ঐ পুরুষ ছাগটি গ্রীসকে নির্দেশ করে এবং বড় শিং দ্বারা আলেকজান্ডার কে বোঝান হয়েছে। ঐ বড় শিংটির বদলে চারটি শিং এর উত্পত্তি দ্বারা আলেকজান্ডারের সাম্রাজ্য বিভক্ত হয়ে উত্পন্ন চারটি রাজ্যকে বোঝান হয়েছে। (দানিয়েল ৭:৬) পদে ঐ চার রাজ্যকে চিতাবাঘ সদৃশ জন্তুর চারটি মস্তক দ্বারা প্রকাশ করা হয়েছে। এই প্রতীকটি এতটাই সংযুক্ত যে এটি সহজেই ইতিহাসে পাওয়া যায়।

3. According to Daniel 8:8, 9, a little horn power arose next. What does the little horn represent?3. (দানিয়েল ৮:৮, ৯) পদ অনুসারে পরবর্ত্তীতে উত্থিত হয়। একটি ছোট শিং দ্বারা কি নির্দেশ করা হয়েছে?

The “little horn” of Daniel chapter 8 represents Rome in both its pagan & papal stages. So the little horn of the last days is the papacy.

উত্তর: ঐ ছোট শিং রোমকে নির্দেশ করে। কেউ কেউ এটিকে এন্তিওকাস এপিপহানেস যিনি এক জন সেলেউসিড রাজার প্রতীক যিনি খ্রীষ্টের আসার আগে দ্বিতীয় শতাব্দীতে প্যালেস্টাইনে রাজত্ব করছিল এবং যিনি যিহুদীদের আরাধনায় বাধা সৃষ্টি করেন। ধর্ম সুধারের অধিকাংশ নেতা সমেত অন্য লোকেরা বিশ্বাস করে যে ছোট শিং নিজের মূর্তিপূজক এবং পোপ তন্ত্র দুই রূপেই রোমীয়ের প্রতীক, আসো তার প্রমানের খোঁজ করা যাকঃ

ক।“পুনরায় এবং বিস্তার করা” মতবাদের অনুসারে এই শক্তিকে রোম শক্তি হতে হবে কেননা দানিয়েল ২ এবং ৩ রোমকে ইসারা করে যেভাবে সেই দেশ যবন বা গ্রীসের পরে আসে। (দানিয়েল ৭:২৪-২৭) এটাও স্থাপিত করে যে রোমের পোপতান্ত্রিক রূপের পর মশিহর রাজ্য আসবে। দানিয়েল ৮ এর ছোট শিং এই প্রতিরূপকে সঠিক ভাবে পুরো করেঃ এটি যবনের পরে আসে আর যীশুর দ্বিতীয় আগমনের সময়, অবশেষে অলৌকিক ভাবে তাকে নষ্ট করা হয় – বিনা হস্তে ভগ্ন হইবে। (তুলনা কর দানিয়েল ৮:২৫ কে ২:৩৪ এর সাথে)।

খ।. দানিয়েল ৮ অধ্যায়ে বলে যে, মাদিয়-পারস্য “মহান হবে (পদ ৪), গ্রীস অত্যন্ত শক্তিশালী” (পদ ৮), আর ছোট শিং এর শক্তি” অতি শক্তিশালী (পদ ৯) হবে। ইতিহাসে স্পষ্ট আছে যে রোমের ছাড়া কোন শক্তি নেই যে গ্রীসের পরে এসেছিল আর ইস্রায়েলের উপর কব্জা করে ছিল এবং অতি শক্তি শালী ছিল।

গ। রোম নিজের শক্তিকে দক্ষিণ (মিস্র), পূর্ব (মেসিডোনিয়া) আর “রত্ন স্বরূপ দেশ” (ফিলিস্তিন) কে যেভাবে ভবিষ্যত্ বাণী করা হয়েছিল, সেভাবেই (পদ ৯) রোমের ছাড়া কোন বড় শক্তি এই মর্মে সঠিক বসে না।

ঘ।কেবলমাত্র রোমই যীশুর বিরুদ্ধে সক্রিয় হয়েছিল “সেনাবাহিনীর প্রধান” (পদ ১১) আর “হাকিমের হাকিম” (পদ ২৫) বিপক্ষে দাঁড়িয়ে ছিল। পৌত্তলিক রোম তাকে ক্রুশে দিয়েছিল। সে যিহুদী মন্দিরকেও নষ্ট করে ছিল।

এবং পোপ তান্ত্রিক রোমের প্রভাবী রূপে স্বর্গে আমাদের মহা যাজক যীশুর আবশ্যক সেবাকার্যের স্থান নেবার জন্য পবিত্র স্থানকে “নিপাতিত করল” (পদ ১১) আর নিজের “পদ তলে দলিতে লাগিল” (পদ ১৩) আর যীশুর কাজের স্থানে স্বয়ং পাপ ক্ষমা করার দাবি করে। জাগতীক যাজকের মাধ্যমে ঈশ্বর ছাড়া আর কেউ পাপের ক্ষমা করতে পারে না (লুক ৫:২১)। আর যীশু আমাদের সত্য মহাযাজক আর মধ্যস্ত (১ তীমথি ২:৫)।

The little horn power persecuted and destroyed millions of God’s people.4. দানিয়েল ৮ অধ্যায় সূচিত করে যে এই শক্তিশালী ছোট শিংও ঈশ্বরের কিছু লোককে নষ্ট করবে (পদ ১০, ২৪, ২৫) আর সত্যকে মাটিতে ফেলে দেবে (পদ ১২) যখন জিজ্ঞেস করা হল কত সময় পর্যন্ত ঈশ্বরের লোক আর স্বর্গীয় পবিত্র স্থানকে পায়ের নিচে পদলিত করা হবে, তখন স্বর্গীয় জবাব কি ছিল?

“তিনি তাঁহাকে কহিলেন, দুই সহস্র তিন শত সন্ধ্যা ও প্রান্তঃকালের নিমিত্ত; পরে ধর্ম্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে” (দানিয়েল ৮:১৪)।

উত্তর: স্বর্গের এই জবাব ছিল যে স্বর্গের পবিত্র স্থান, ২৩০০ দিনের ভবিষ্যত্ বাণী যা বাস্তবিকে ২৩০০ বছর তার পর শুদ্ধ হবে (মনে রেখ বাইবেলের ভবিষ্যত্ বাণীতে ১ দিন ১ বত্সরের সমান (যিহিস্কেল ৪:৬, গণনাপুস্তক ১৪:৩৪ দেখ)। আমরা আগে থেকেই শিখেছি যে প্রাচীন ইস্রায়েলে প্রায়শ্চিত্তের দিন পৃথিবীর পবিত্র স্থান পরিস্কার হত। সেই দিন ঈশ্বরের লোকেদের স্পষ্ট রূপে তার বিষয়ে জানা যেত আর তার পাপ ধৌত হত। যারা পাপেই থাকত তাদের ইস্রায়েল থেকে সম্পূর্ণ ভাবে বাইরে বের করে দেওয়া হত। এই ভাবে শিবির পাপ থেকে মুক্ত হত। এখানে স্বর্গ দানিয়েল কে আশ্বাস দিচ্ছে যে পাপ আর শক্তিশালী ছোট শিং সম্বৃদ্ধি চিরকাল জারি থাকবে না, সে সবসময় এই দুনিয়া কে নিয়ন্ত্রিত করবেনা, আর ঈশ্বরের লোকেদের শেষ হবেনা সেভাবে নির্যাতন করবেনা। পরন্তু, ২,৩০০ বছর পরে ঈশ্বর স্বর্গীয় প্রায়শ্চিত্তের দিন বা বিচারে প্রবেশ করবেন, যখন পাপ এবং অনুতাপহীন পাপীদের চিহ্নিত করা হবে এবং পরে ব্রহ্মাণ্ড থেকে চিরতরে অপসারণ করা হবে। এভাবে ব্রহ্মাণ্ড পাপ থেকে মুক্ত হয়ে যাবে। ঈশ্বরের লোকেদের বীরুদ্ধে অত্যাচার অনেক দিন পর ঠিক করা যাবে, আর এদনের শান্তি এবং সমানতা আবার ব্রহ্মাণ্ড ভরে দেবে।

5. What urgent point did the angel Gabriel repeatedly stress?5. কোন্ গুরুত্বপূর্ণ বিষয়ে গ্যাব্রিয়েল দূত ক্রমাগত জোর দিয়েছেন?

“হে মনুষ্য সন্তান বুঝিয়া লও, কারন এই দর্শন শেষকাল বিষয়ক। “দেখ ক্রোধের উত্তরকালে যাহা ঘটিবে তাহা আমি তোমাকে জানাই। কেননা এ নিরূপিত শেষকালের কথা”। “তুমি এ দর্শন মুদ্রাঙ্কিত কর। কেননা এ অনেক দিনের কথা” (দানিয়েল ৮:১৭, ১৯, ২৬) পদ।

Answer

উত্তর: গ্যাব্রিয়েল দূত বিবৃত করেছেন ২৩০০ বছরের দর্শন যা শেষ কালীন ঘটনাদি যুক্ত ছিল যেটি ১৭৯৮ ‘এ শুরু হয়েছে, যেভাবে আমরা ১৫ নং স্টাডিতে শিখেছিলাম।স্বর্গদূতের ইচ্ছা ছিল যে আমরা ২৩০০ দিনের ভাববাণী বুঝি এই সন্দেশ যা বিশেষ ভাবে সবার জন্য প্রয়োগ হয় যারা এই পৃথিবীর ইতিহাসে শেষে বাস করছে। আজ আমাদের জন্য তার বিশেষ অর্থ রয়েছে।

দানিয়েল ৯ অধ্যায়ের বর্ননা:

দানিয়েলের দর্শনের পর। গ্যাব্রিয়েল দূত তাঁকে দর্শনের ব্যাখ্যা করেন। যখন গ্যাব্রিয়েল ২৩০০ দিনের বিষয় ব্যক্ত করতে শুরু করে তখন দানিয়েল বেহুশ হয়ে, সাময়িক অসুস্থ হয়ে পড়েন, পরে তিনি উঠে রাজার কার্য্য শুরু করেন, কিন্তু ২৩০০ দিনের বিষয়টি স্পষ্ট না হওয়াতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তিনি বিনীতভাবে যিহুদীদের জন্য প্রার্থনা শুরু করেন। যাঁরা মদীয়-পারসিকদের অধীনস্থ ছিল। দানিয়েল ৯ নিজ পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে তাঁর লোকেদের জন্য অনুগ্রহ ভিক্ষা করেন। দয়া করে এই অধ্যায়নটি পড়ার আগে দানিয়েল ৯ সময় নিয়ে পড়ুন।

6. দানিয়েলের প্রার্থনাকালে কে তাঁকে স্পর্শ করেছিলেন, ও কি বার্তা দিয়েছিলেন? (দানিয়েল ৯:২১-২৩)?

উত্তর: গ্যব্রিয়েল তাকে স্পর্শ করে বলে যে তাকে শেষ দর্শন বোঝানোর জন্য এসেছেন (দানিয়েল ৮:২৬ এর তুলনা দানিয়েল ৯:২৩ এর সাথে করুন)। দালিয়েল প্রার্থনা করেছিলেন যে যেন ঈশ্বর তার বার্তাকে বুঝিয়ে দেয়।

২৩০০ বছরের মধ্যে কত সময় দানিয়েলের লোকেদের বরাদ্দ করা হয়েছিল অর্থাৎ যিহূদীদের জন্য, ও যিরুশালেম নগরের রক্ষার্থে (দানিয়েল ৯:২৪)?

Answer

উত্তর: যিহুদীদের জন্য সত্তর সপ্তাহ নিরূপিত ছিল–ভবিষ্যত্ বাণীর এই ৭০ সপ্তাহ ৪৯০ বছর (৭০x৭) এর সমান। ঈশ্বরের লোক খুব শীঘ্রই মাদীয় পারসিকদের অধীনস্থ হওয়ার ছিল, এবং ঈশ্বর ২৩০০ বছরের থেকে ৪৯০ বছর তাঁর লোকেদের মন পরিবর্তন করতে ও তাঁর সেবা করার জন্য ছিলেন।

King Artaxerxes authorized the rebuilding of Jerusalem in the year 457 bc.8. কোন তারিখ ও ঘটনা, ২৩০০ ও ৪৯০ বছর; এই ভাববানীর শুরুর সময় হিসাবে চিহ্নিত করা যায় (দানিয়েল ৯:২৫)?

উত্তর: পারস্য রাজা অর্তক্ষস্তের প্রকাশিত এক বিজ্ঞপ্তির সময়কেই প্রারম্ভ সময় ধরা যায় যখন তিনি যিরুশালেম পুননির্মাণের জন্য আদেশ জারি করেছিলেন ঈর্ষা ৭ অধ্যায়ে পাওয়া বর্ণিত যে খ্রীঃ পুঃ ৪৫৭ সালে রাজা সপ্তম বছরে শরত্কালে জারি করা হয়েছিল (পদ ৭)। অর্তক্ষস্ত ৪৬৪ সালে রাজত্ব শুরু করেছিল।

9. The angel said that 69 prophetic weeks, or 483 literal years (69 x 7 = 483), added to 457 bc would reach to the Messiah (Daniel 9:25). Did it?9. ভাববানী ৬৯ সপ্তাহ বা ৪৮৩ বছর (৬৯x৭=৪৮৩) কে ৪৫৭ খ্রীষ্টপূর্বকে জুড়লে মশীহের সময় (দানিয়েল ৯:২৫) পর্যন্ত পৌঁছে যাবে। এমনটা কি হয়েছিল?

উত্তর: হ্যাঁ অঙ্কের হিসাবে সে কথাই বোঝায় যে ৪৫৭ খ্রীষ্টপূর্বে থেকে ৪৮৩ বছর এগিয়ে গেলে ২৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত পৌঁছায়। (মনে রেখো কোন 0 বছর এতে নেই) মশীহ কথার অর্থ হল অভিষিক্ত। (যোহন ১:৪১) যীশু পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছিলেন (প্রেরিত ১০:৩৮) তার বাপ্তিস্মের সময়ে (লুক ৩:২১, ২২) “তার অভিষিক্ত হয়েছিল আগস্ত কৈসরের ১৫ বছরের রাজত্বকালে (লুক ৩:১), যা ছিল ২৭ খ্রীষ্টাব্দ, আর এটা ভাববার বিষয় যে ভবিষ্যত্ বাণী করা হয়েছিল ৫০০ বছরের ও আগে! তারপর যীশু তার প্রচার কার্য শুরু করেন বলেন যে “সময় পরিপূর্ণ হয়েছে” এভাবে তিনি ভবিষ্যত্ বাণীর নিশ্চিত করেন (মার্ক ১:১৪, ১৫; গালাতিয় ৪:৪)। এই এজন্য যীশু বাস্তবের ২৩০০ বছর এর ভবিষ্যত্ বাণীর কথা উল্লেখ করতে নিজের সেবা কার্য শুরু করেছেন, তার মহত্ব আর সঠিকতার উপর জোর দিয়ে। এই সত্য আর রোমাঞ্চকর প্রমাণ যে:

তিনটি বিষয় স্পষ্ট :

ক। বাইবেল একটি অনুপ্রাণিত পুস্তক

খ। যীশুই আসলে মশীহ

গ। ২৩০০/৪৯০ বছরের ভাববাণীর অন্যান্য সমস্ত তারিখ গুলি বৈধ, এবং দৃঢ়ভিত্তি

10. এখন আমরা ৪৯০ বছরের ভাববানীর ৪৮৩বৎসর কে দেখেছি। ভবিষ্যৎ বাণীর এক সপ্তাহ মানে সাত বছর অবশিষ্ট, (দানিয়েল ৯:২৬, ২৭) তার পরবর্ত্তীতে কি ঘটবে ও কখোন ঘটবে?

উত্তর: যীশুর ক্রুশারোপন সপ্তাহের মধ্যবর্তী সময়ে, অর্থাত্ তাঁর অভিষিক্তের সাড়ে তিন বছর পর ঘটেছিল বা ৩১ খ্রীষ্টাব্দ বসন্ত ঋতুর পরে হয়েছিল। লক্ষ্য করুন ২৬ পদে লেখা আছে “সেই বাষট্টি সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন, কিন্তু নিজের জন্য নয়।” না, ঈশ্বরের প্রশংসা হোক। যীশু যখন মৃত্যু বরন করেছিলেন, তখন কিন্তু তিনি নিজের জন্য নয়।, যিনি নিজে নিষ্পাপ ছিলেন (১ পিতর ২:২২)। তিনি আমাদের পাপের জন্য ক্রুশারোপিত হয়েছিলেন। (১ করিন্থীয় ১৫:৩; যিশাইয় ৫৩:৫) যীশু প্রেমের সহিত এবং স্বেচ্ছাকৃতভাবে নিজেকে আমাদের বাঁচানোর জন্য উত্সর্গ করেছিলেন। হাল্লেলুয়া ! কি একত্রাণকর্তা ! যীশুর অভিষিক্ত বলিদান এই দানিয়েল ৮ এবং ৯ মূল বিষয়।।

The disciples preached to multitudes of Jews. 11. যীশুর মৃত্যুর সাড়ে তিন বছর পর কিরূপে তিনি “অনেকের সহিত দৃঢ় নিয়ম” স্থাপন করতে সক্ষম? যেভাবে (দানিয়েল ৯:২৭) ভবিষ্যৎবাণী করা আছে?

উত্তর: এটি একটি পবিত্র অঙ্গীকার, তাঁর সন্তানদের পাপ মুক্ত করে সুরক্ষিত করতে। (ইব্রীয় ১০:১৬, ১৭)। সাড়ে তিন বছরের পরিচর্যা শেষ হওয়ার পর যীশু নিজের শিষ্যদের মাধ্যমে তার নিয়ম দৃঢ় করেন (ইব্রীয় ২:৩)। “তিনি তাদের প্রথমে যিহুদী জাতির কাছে (মথি ১০:৫, ৬) পাঠিয়েছিলেন, কেননা তার মনোনীত লোকদের একটি জাতি হিসাবে মন পরিবর্তনের সুযোগের ৪৯০ বছরের মধ্যে সাড়ে তিন বছর বাকি ছিল।

After the stoning of Stephen, the disciples began preaching to the Gentiles. 12. যখন ৪৯০ বছরের অন্তিম সুযোগ যিহূদীদের কাছে শেষ হলে শরৎ ঋতুতে ৩৪ খ্রীষ্টাব্দে, শিষ্যগন কি করেছিলেন?

উত্তর: তারা সংসারের অন্য লোকেদের এবং জাতিদের মধ্যে সুসমাচার প্রচার করা শুরু করে (প্রেরিত ১৩:৪৬) স্তীফান একজন ধার্মিক ডিকন ৩৪ খ্রীষ্টাব্দে প্রকাশ্যে পাথর ছুড়ে মারা হয়েছিল, সেই তারিখ থেকে যিহুদীরা সম্মিলিতভাবে যীশু এবং ঈশ্বরের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছিল স্তীফানের পাথর মারার পর শিষ্যরা অযিহুদীদের কাছে প্রচার করা শুরু করে।, আর যিহুদীরা ঈশ্বরের মনোনীত লোক বা জাতি থাকল না। তার পরিবর্তে ঈশ্বর এখন তাদেরকে গণনা করেন যারা ঈশ্বরকে গ্রহণ করে এবং তার সেবা কার্য করে আত্মিক যিহুদী হিসাবে। তারা এখন তার মনোনীত লোক হয়ে গেছে - প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী। (গালাতীয় ৩:২৭-২৯)। আত্মিক যিহুদী, অবশ্য ই যুক্ত যিহুদী লোককেরা যারা ব্যক্তিগতভাবে যীশুকে স্বীকার করে ও তার সেবা করে (রোমীয় ২:২৮, ২৯)।

13. After AD 34, how many years of the 2,300-year prophecy remained? What is the ending date for the prophecy? What did the angel say would happen on that date (Daniel 8:14)?13. ২৩০০ ভাববানী বছরের আর কত বছর অবশিষ্ট? ভাববানীর শেষ তারিখ কত? স্বর্গদূতের বয়ান অনুসারে ঐ তারিখে কি ঘটবে (দানিয়েল ৮:১৪) অনুসারে?

উত্তর: ১, ৮১০ বছর অবশিষ্ট আছে (২, ৩০০ –
৪৯০ = ১, ৮১০)। ভাববানীর শেষ তারিখ ১৮৪৪ (৩৪ + ১৮১০ = ১৮৪৪ খ্রীষ্টাব্দ)। দূত বলেন ধর্ম্মধামের (স্বর্গীয়) সাফাই অভিযান শুরু হবে, অর্থাত্ স্বর্গীয় বিচার পর্ব শুরু হবে। (পার্থিব ধর্মধামটি ধ্বংস হয়েছিল ৭০ খ্রীষ্টাব্দে)আমরা শিখেছি ১৭ নম্বর স্টাডি গাইডে যে স্বর্গীয় প্রায়শ্চিত্তের দিন ছিল শেষ সময়ের জন্য।। এখন আমরা জানি যে তার প্রারম্ভের তারিখ ছিল ১৮৪৪। ঈশ্বর এই তারিখ সেট করেছিলেন। এটা অনিবার্য যেভাবে সাতাশ
খ্রীষ্টাব্দে যীশুর মশীহ রূপে অভিষিক্ত। ঈশ্বরের শেষ সময়ের লোকেরা অবশ্যই এটার প্রচার করবে
(প্রকাশিত বাক্য ১৪:৬, ৭)।আপনি শিখতে রোমাঞ্চকর হবেন যখন স্টাডি গাইড ১৯ অধ্যায়ন করবেন। নোহোর সময়, ঈশ্বর বলেছিলেন যে বন্যার দ্বারা বিচার হবে একশো কুড়ি বছরের পর (আদিপুস্তক ৬:৩) - এবং সেটি হয়েছিল। দানিয়েলের সময় ঈশ্বর বলেছিলেন তার ন্যায় শুরু হবে ২৩০০ বছরের শেষে (দানিয়েল ৮:১৪) - এবং এটি হয়েছিল। ঈশ্বরের শেষ বিচারের সময়ে শুরু হয়ে গেছে ১৮৪৪ খ্রীষ্টাব্দ থেকে।

প্রায়শ্চিত্ত এর অর্থ কি?

ইংরেজি শব্দ “প্রায়শ্চিত্ত” বলতে মূলত অ্যাট ওয়ান মেন্ট বোঝানো হয়েছে অর্থাত্ একজন বা চুক্তিতে থাকার
অবস্থা। এটি সম্পর্কের সম্প্রীতি বজায়। নিখুঁত সম্প্রীতিমূলক মহাবিশ্ব জুড়ে বিদ্যমান ছিল। তারপর লুসিফার,
একজন শক্তিশালী স্বর্গদূত(যেমন আপনি স্টাডি গাইড ২-এ শিখেছেন) ঈশ্বর এবং তাঁর সরকারের নীতিগুলিকে চ্যালেঞ্জ করেছিলেন। এক তৃতীয়াংশ স্বর্গদূত লুসিফারের বিদ্রোহে যোগ দিয়েছিলেন, (প্রকাশিত বাক্য ১২:৩, ৪, ৭-৯)।

ঈশ্বর এবং তাঁর প্রেমময় নীতির বিরুদ্ধে এই বিদ্রোহকে বাইবেলে বলা হয় অন্যায়-বা পাপ- (যিশাইয় ৫৩:৬; ১ যোহন ৩:৪)। এটি হৃদয়ে যন্ত্রণা, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, ট্র্যাজেডি, হতাশা, দুঃখ, বিশ্বাসঘাতকতা এবং সমস্ত ধরণের মন্দ নিয়ে আসে। সবচেয়ে খারাপ, এর শাস্তি হল মৃত্যু (রোমীয় ৬:২৩) - যা এই আগুনের হ্রদ থেকে কোন পুনরুত্থান নেই, (প্রকাশিত বাক্য ২১:৮)। পাপ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবচেয়ে মারাত্মক ধরনের ক্যান্সারের চেয়েও বেশি প্রাণঘাতী। এটি সমগ্র মহাবিশ্বকে বিপদে ফেলেছে।

তাই ঈশ্বর লুসিফার এবং তার দূতদের স্বর্গ থেকে নিক্ষেপ করেছিলেন -

(প্রকাশিত বাক্য ১২:৭-৯), এবং লুসিফার একটি নতুন নাম পেয়েছেন - “শয়তান”, যার অর্থ “প্রতিপক্ষ”। তার পতিত দূতদের এখন ভূত বলা হয়। শয়তান আদম ও হবাকে প্ররোচিত করেছিল এবং সমস্ত মানুষের উপর পাপ এসেছিল। কী ভয়ানক ট্রাজেডি! ভাল এবং মন্দের মধ্যে বিধ্বংসী দ্বন্দ্ব পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং মন্দ বিজয়ী হতে দেখা গিয়েছিল। পরিস্থিতি হতাশ বলে মনে হয়েছিল। Jesus, Cross, and Human

কিন্তু না! যীশু, ঈশ্বরের পুত্র নিজেই প্রত্যেক পাপীর শাস্তির মূল্য রুপে নিজের জীবন উত্সর্গ করতে রাজি হয়েছিলেন (১ করিন্থীয় ৫:৭)। তাঁর ত্যাগ স্বীকার করে, পাপীরা এইভাবে অপরাধবোধ এবং পাপের শৃঙ্খল
থেকে মুক্তি পাবে (রোমীয় ৩:২৫)। এই মহিমান্বিত পরিকল্পনায় যীশুকে আমন্ত্রণ জানানোর সময় একজন
ব্যক্তির হৃদয়ে প্রবেশ করাও অন্তর্ভুক্ত ছিল (প্রকাশিত বাক্য ৩:২০) এবং তাকে একজন নতুন ব্যক্তিতে
পরিবর্তন করা (২ করিন্থীয় ৫:১৭)। এটি শয়তানকে প্রতিরোধ করার জন্য এবং প্রতিটি রূপান্তরিত ব্যক্তিকে
ঈশ্বরের মূর্তিতে পুনরুদ্ধার করার জন্য সরবরাহ করা হয়েছিল, যেভাবে সমস্ত মানুষ সৃষ্টি হয়েছিল (আদিপুস্তক ১:২৬, ২৭; রোমীয় ৮:২৯)।
Heart with cross key

এই আশীর্বাদপূর্ণ প্রায়শ্চিত্তের প্রস্তাবের - মধ্যে রয়েছে পাপকে বিচ্ছিন্ন করার এবং
এটিকে ধ্বংস করা - শয়তান, তার পতিত দূত এবং যারা বিদ্রোহে তার সাথে যোগ
দেয় (মথি ২৫:৪১; প্রকাশিত বাক্য ২১:৮)। আরও, যীশু এবং তাঁর প্রেমময় সরকার এবং শয়তান এবং তাঁর শয়তান একনায়কত্ব সম্পর্কে সম্পূর্ণ সত্য পৃথিবীর প্রতিটি ব্যক্তির কাছে ব্যাক্ত করা যাতে প্রত্যেকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারে কাকে বেছে নেবে শয়তানকে না যীশুকে বেছে নেবে (মথি ২৪:১৪; প্রকাশিত বাক্য ১৪:৬, ৭)।

প্রত্যেক ব্যক্তির মামলা স্বর্গীয় আদালতে পরীক্ষা করা হবে - (রোমীয় ১৪:১০-১২) এবং ঈশ্বর খ্রীষ্ট বা শয়তানের সেবা করার জন্য প্রতিটি ব্যক্তির পছন্দকে সম্মান করবেন (প্রকাশিত বাক্য ২২:১১, ১২)। পরিশেষে, পাপ নির্মূল করার পর, ঈশ্বরের পরিকল্পনা হল নতুন স্বর্গ এবং একটি নতুন পৃথিবী তৈরি করা (২ পিতর ৩:১৩; যিশাইয় ৬৫:১৭), যেখানে পাপ আর কখনও উঠবে না (নহূম ১:৯), এবং এই নতুন পৃথিবী তাঁর লোকেদের হাতে তুলে দেওয়া হবে, মানুষ অনন্তকাল ধরে তাদের ঘর হিসাবে (প্রকাশিত বাক্য ২১:১-৫)। পিতা এবং পুত্র তাদের লোকেদের সাথে চিরকাল নিখুঁত আনন্দ এবং সম্প্রীতিতে বাস করবেন।

এই সবই “অ্যাট-ওয়ান-মেন্ট” -এর অন্তর্ভুক্ত।. ঈশ্বর আমাদেরকে তাঁর বাক্যে এটি সম্পর্কে অবহিত করেছেন এবং পুরাতন নিয়মে ধর্মধামের পরিষেবাগুলিতে তা প্রদর্শন করেছেন - বিশেষ করে প্রায়শ্চিত্তের দিন৷ যীশু এই এট-ওয়ান-মেন্টের চাবিকাঠি। আমাদের জন্য তাঁর প্রেমময় আত্মত্যাগ এটা সব সম্ভব করে তোলে। আমাদের জীবনে এবং মহাবিশ্বে পাপ থেকে মুক্তি পাওয়া শুধুমাত্র তাঁর মাধ্যমেই সম্ভব (প্রেরিত ৪:১২)। আশ্চর্যের কিছু নেই যে বিশ্বের কাছে স্বর্গের তিন-দফা চূড়ান্ত বার্তা আমাদের সকলকে তাঁর উপাসনা করার আহ্বান জানায় (প্রকাশিত বাক্য ১৪:৬-১২)।

14. কেন কিছু বাইবেল ব্যাখাকারীগণ যিহুদী জাতির জন্য বরাদ্দকৃত ৪৯০ বছরের শেষ সপ্তাহ (বা সাত বছর) বিচ্ছিন্ন করেন এবং পৃথিবীর ইতিহাসের শেষে খ্রীষ্টবিরোধীদের কাজের সাথে প্রয়োগ করে?

Answer

উত্তর: আসুন ঘটনাগুলো পর্যালোচনা করি:

ক। ৪৯০ - বছরের ভবিষ্যৎবাণীর যেকোনো বছরের মধ্যে ব্যবধান ঢোকানোর জন্য কোনো ওয়ারেন্ট বা প্রমাণ নেই। এটি অবিচ্ছিন্ন, যেমন (দানিয়েল ৯:২ ) এ উল্লেখিত ঈশ্বরের লোকেদের জন্য ৭০ বছরের নির্বাসন ছিল।

খ। শাস্ত্রে কখনই একটি সংখ্যক সময়ের একক (দিন, সপ্তাহ, মাস, বছর) অবিচ্ছিন্ন ছাড়া অন্য কিছু। সুতরাং, প্রমাণের ভার তাদের উপর যারা দাবি করে যে যেকোন সময়ের ভবিষ্যৎবাণীর যেকোন অংশ বিচ্ছিন্ন করা উচিত এবং পরে গণনা করা উচিত।

গ।২৭ খ্রীষ্টাব্দে (যীশুর বাপ্তিস্মের বছর) ছিল ভবিষ্যৎবাণীর শেষ সাত বছরের শুরুর তারিখ, যা যীশু অবিলম্বে প্রচার করে ঘোষণা করে ছিলেন, “সময় পূর্ণ হয়েছে” (মার্ক ১:১৫)।

ঘ।৩১ খ্রীষ্টাব্দে এর বসন্তে তাঁর মৃত্যুর মুহুর্তে, যীশু চিত্কার করে বলেছিলেন, “এটি শেষ” (যোহন ১৯:৩০)।

এখানে ত্রাণকর্তা স্পষ্টভাবে দানিয়েল অধ্যায় ৯ - এ করা তাঁর মৃত্যুর ভবিষ্যৎবাণীর উল্লেখ করেছিলেন:</strong?

অ। “মশীহ” “উচ্ছিন্ন” হবে (পদ ২৬)।

আ। তিনি “বলিদান ও নৈবেদ্যর শেষ করবেন” (পদ ২৭), ঈশ্বরের সত্য মেষশাবক হিসাবে মৃত্যুবরণ করবেন (১ করিন্থীয় ৫:৭; ১৫:৩)।

ই। তিনি “অপরাধের জন্য পুনঃমিলন করবেন” (পদ ২৪)।

ঈ। তিনি “সপ্তাহের মাঝামাঝি” (পদ ২৭) মারা যাবেন।

৪৯০ বছরের শেষ সাত বছর (ভবিষ্যৎবাণীর সপ্তাহ) বিচ্ছিন্ন করার কোন বাইবেলের কারণ নেই। প্রকৃতপক্ষে, ৪৯০-বছরের ভবিষ্যৎবাণী থেকে গত সাত বছরকে বিচ্ছিন্ন করা দানিয়েল এবং প্রকাশিত বাক্যের অনেক ভবিষ্যৎবাণীর সঠিক অর্থকে এতটাই বিকৃত করে যে লোকেরা সেগুলি সঠিকভাবে বুঝতে পারে না। এর চেয়েও ভয়াবহ, সাত বছরের ব্যবধানের তত্ত্ব মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে!

15. যীশু প্রায়শ্চিত্ত উৎসর্গ আপনার জন্যই করেছেন, আপনাকে পাপমুক্ত করে ধৌত করে, একজন নতুন মানুষ তৈরি করতে আপনি কি যীশুকে আহ্বান করবেন?

আপনার উত্তর: __________


আপনার প্রশ্নগুলোর উত্তর

১। (দানিয়েল ৭ ও ৮) অধ্যায়ে বিবৃত ক্ষুদ্র শৃঙ্গ (শক্তিধর) কি একই ক্ষমতার রূপ?

উত্তর: ৭ অধ্যায় পৌত্তলিকতাকে (পোপ) ও ৮ অধ্যায় পৌত্তলিকতা ও রোমীয় পোপীয় ব্যবস্থাকে উভয়কে নির্দেশ করে।

২। দানিয়েল বর্ণিত ২, ৩০০ দিন, (দানিয়েল ৮:১৪) মানে কি ইব্রীয় বর্ণিত ১১৫০ দিন ও রাতকে বোঝায়? যেমন কিছু লোক মানে?

উত্তর: না। (আদিপুস্তক ১:৫, ৮, ১৩, ১৯, ২৩, ৩১) একথা প্রকাশ করে সন্ধ্যা ও সকাল মিলিয়ে একটি দিন রচিত হয়, তাছাড়া ১১৫০ দিনে ভাববানীর পূর্ণতা প্রতি হবে ইতিহাসে তা কোন ঘটনা ঘটেনি। একথা কোথাও বাইবেলে উল্লেখিত হয়নি।

৩। খ্রীষ্টীয় জীবন বেছে নেবার ক্ষমতা কি প্রভাব ফেলে?

উত্তর: আমাদের পছন্দ একটি প্রধান ভূমিকা পালন করে। ঈশ্বরের পথ সর্বদাই বেছে নেওয়ার স্বাধীনতা (যিহোশূয় ২৪:১৫)। যদিও তিনি প্রত্যেক ব্যক্তিকে বাঁচাতে চান (১ তীমথি ২:৩, ৪), তিনি স্বাধীন পছন্দের অনুমতি দেন (দ্বিতীয় বিবরণ ৩০:১৯)। ঈশ্বর শয়তানকে বিদ্রোহ করার অনুমতি দিয়েছিলেন। তিনি আদম এবং হবাকে অবাধ্যতা বেছে নেওয়ার অনুমতিও দিয়েছিলেন। ধার্মিকতা কখোনই একটি চাবিতে বদ্ধ, প্রোগ্রাম করা বিধান নয় যা একজন ব্যক্তিকে স্বর্গে নিয়ে যায় সে যাই হোক না কেন-এবং সে যেতে না চাইলেও। পছন্দ মানে আপনি সবসময় আপনার মন পরিবর্তন করতে স্বাধীন। যীশু আপনাকে তাঁকে বেছে নিতে বলেন (মথি ১১:২৮-৩০) এবং প্রতিদিন আপনার পছন্দকে পুনরায় নিশ্চিত করতে বলেন (যিহোশূয় ২৪:১৫)। যখন আপনি করবেন, তিনি আপনাকে পরিবর্তন করবেন এবং আপনাকে তাঁর মতো করে তুলবেন এবং অবশেষে, আপনাকে তাঁর নতুন রাজ্যে নিয়ে যাবেন। কিন্তু অনুগ্রহ করে মনে রাখবেন, যে কোনো সময় আপনি ঘুরতে এবং অন্য দিকে যেতে পারবেন। ঈশ্বর তোমাকে জোর করবে না। অতএব, তাঁর সেবা করার জন্য আপনার দৈনন্দিন পছন্দ অপরিহার্য।

৪। অনেকে বিশ্বাস করে যে সেলিউসিড রাজা অ্যান্টিওকাস এপিফেনেস হলেন (দানিয়েল ৮) এর ছোট শিং শক্তি। আমরা কীভাবে নিশ্চিত হতে পারি যে এটি সত্য নয়?

উত্তর: এখানে অনেক কারণ আছে। তার মধ্যে এখানে কয়েকটি :

  1. অ্যান্টিওকাস এপিফেনেস ভবিষ্যত্ বাণী আদেশ অনুসারে “অতি মহান” হয়ে ওঠেনি
    (দানিয়েল ৮:৯)।
  2. তিনি “পরবর্তী সময়ে” বা সেলিউসিড সাম্রাজ্যের শেষের কাছাকাছি শাসন করেননি, যেমনটি ভবিষ্যত্ বাণী প্রয়োজন (দানিয়েল ৮:২৩), বরং, মধ্যবর্তী সময়ে।
  3. যারা শেখায় যে এপিফেনস হল ছোট শিং তারা ২৩০০ দিনকে ভবিষ্যত্ বাণী মূলক দিনের পরিবর্তে আক্ষরিক দিন হিসাবে গণনা করেন - প্রতিটি যা এক বছরের সমান। ছয় বছরেরও বেশি সময়ের এই আক্ষরিক সময়টি দানিয়েল অধ্যায়ের ৮ -এ কোন অর্থপূর্ণ প্রয়োগ নেই। এই আক্ষরিক সময়কালকে এপিফেনেসকে উপযুক্ত করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
  4. ছোট শিং এখনও “শেষের সময়ে” (দানিয়েল ৮:১২, ১৭, ১৯) বিদ্যমান, যখন এপিফেনেস ১৬৪ খ্রীষ্টপূর্বাব্দে মারা গিয়েছিল।
  5. ছোট শিং টি দক্ষিণ, পূর্ব এবং প্যালেস্টাইনে “অত্যন্ত মহান” হয়ে উঠবে (দানিয়েল ৮:৯)। যদিও এপিফেনেস কিছু সময়ের জন্য ফিলিস্তিন শাসন করেছিলেন। মিশর (দক্ষিণ) এবং মেসিডোনিয়া (পূর্ব) এ তার প্রায় কোন সাফল্য ছিল না।
  6. ছোট শিং ঈশ্বরের ধর্ম ধামের স্থানকে নীচে ফেলে দেয় (দানিয়েল ৮:১১)। এপিফেনেস যিরুশালেম মন্দির ধ্বংস করেনি। তিনি এটিকে অপবিত্র করেছিলেন, কিন্তু ৭০ খ্রীষ্টাব্দে রোমানদের দ্বারা এটি ধ্বংস হয়ে গিয়েছিল। ভবিষ্যত্ বাণী অনুসারে তিনি যিরুশালেমকেও ধ্বংস করেননি (দানিয়েল ৯:২৬)।
  7. (খ্রীষ্টপূর্বাব্দে দানিয়েল ৯:২৬ এবং ২৭ )-এর ধ্বংসাত্মক ঘৃণ্য বিষয়গুলিকে ১৬৭ খ্রীষ্টপূর্বাব্দে এপিফেনেসের অতীতের আক্রোশের জন্য নয়, বরং অদূর ভবিষ্যতের জন্য প্রয়োগ করেছিলেন যখন রোমান বাহিনী জেরুশালেম এবং মন্দিরকে তার নিজের যুগের ৭০ খ্রীষ্টাব্দে ধ্বংস করবে (লুক ২১:২০-২৪)। (মথি ২৪:১৫ )- এ, যীশু বিশেষভাবে ভাববাদী দানিয়েলের কথা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে (দানিয়েল ৯:২৬, ২৭) এর ভবিষ্যত্ বাণী তার পূর্ণ হবে যখন খ্রীষ্টানরা (ভবিষ্যতে) যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তু পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, — জেরুশালেমে। এই ভুল বোঝার জন্য খুব স্পষ্ট।
  8. যীশু স্পষ্টভাবে যিরুশালেমের ধ্বংসকে ইস্রায়েলের তাদের রাজা এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে চূড়ান্ত অস্বীকারের সাথে সম্পর্কিত করেছেন (মথি ২১:৩৩-৪৫; ২৩:৩৭-৩৮; লুক ১৯:৪১-৪৪)।
    মশীহকে প্রত্যাখ্যান করা এবং শহর ও মন্দির ধ্বংসের মধ্যে এই সম্পর্কটি (দানিয়েল ৯:২৬-২৭) - এর গুরুত্বপূর্ণ বার্তা। এটি একটি বার্তা যা ইস্রায়েলের মশীহকে অব্যাহতভাবে প্রত্যাখ্যান করার পরিণতি ঘোষণা করে-এমনকি অতিরিক্ত ৪৯০ বছর দেওয়ার পরেও তাঁকে বেছে নেয় নি। অ্যান্টিওকাস এপিফেনেসের ভবিষ্যত্ বাণী প্রয়োগ করা, যিনি ১৬৪ খ্রীষ্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন, যীশুর জন্মের অনেক আগে, দানিয়েল অধ্যায় ৮ এবং ৯-এর অর্থকে ধ্বংস করে — যেখানে বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের ভবিষ্যত্ বাণী রয়েছে।

মর্মার্থ পত্র

দয়া করে এই প্রশ্নের সমাধান করার আগে পাঠটি পড়ে নিন। সমস্ত উত্তর আপনি এই সহায়িকা বইটিতে পেয়ে যাবেন।। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিন। বন্ধনীর সংখ্যাগুলো (১) সঠিক উত্তরের সংখ্যা নির্দেশ করে।

১। দানিয়েলের অধ্যায় ৮-এর মেষটি নির্দেশ করে (১)

( ) ব্যাবিলন

( ) মদীয় পারসিক

( )  গ্রীস

( ) (রোম)

২। দানিয়েল ৮-এর পুরুষ ছাগলটি কী নির্দেশ করে? (১)

( ) মিশর

( ) প্যালেস্টাইন

( ) গ্রীস

( ) অসূরীয়া

৩। দানিয়েল ৮ অধ্যায়ের ক্ষুদ্র শৃঙ্গ প্রতীকী (১)

( ) এন্তিয়ায়ক্স এপিফেন্স

( ) রোম, এর পৌত্তলিক এবং পোপীয় পর্যায়ে।

( ) নাস্তিকতা

( ) ইরাক

৪। ইস্রায়েলদের কাছে প্রায়শ্চিত্ত দিনই বিচারের দিন ছিল (১)

( ) হ্যাঁ

( ) না

৫। ২৩০০ বছরের কতদিন যিহূদীদের জন্য দেওয়া হয়েছিল? (১)

( ) ৪৯০ বছর

( ) ৭০০ বছর

( ) ১, ৮১০ বছর

( )  ১০০ বছর

৬। ভাববানীতে ১ দিনের অর্থ ১ বছর (১)

( ) হ্যাঁ

( ) না

৭। ২৩০০ বছরের ভবিষ্যদ্বাণী (যা ঘটনার ৫০০ বছর আগে করা হয়েছিল) পূর্বাভাস দিয়েছিল যে মশিহ ২৭ খ্রিষ্টাব্দে আবির্ভূত হবেন। তিনি ঠিক সেই সময়েই এসেছিলেন। এটি প্রমাণ করে যে (৩)

( ) বাইবেল অনুপ্রেরিত।

( ) অনান্য সব ভাববানীর সময়কাল একদম সঠিক।

( ) অনান্য সব ভাববানীর সময়কাল একদম সঠিক

( ) যীশুই মশীহ

৮। যিহুদীদের বরাদ্দ ৪৯০ বছর শেষ হলে অর্থাত্ ৩৪ খ্রীষ্টাব্দে, শিষ্যগন কি করেছিল? (১)

( ) তাঁরা পরজাতিগনের মধ্যে প্রচার চালায়

( ) দীর্ঘ ছুটি কাটায়

( ) তারা বলেছিল যে কোন যিহূদী ৩৪ খ্রীষ্টাব্দে এর পর পরিত্রাণ পাবে না

৯। (দানিয়েল ৮, ৯)অধ্যায় অনুযায়ী ২৩০০ ভাববানী বছর অনুসারে ১৮৪৪ কি ঘটেছিল? (১)

( ) স্বর্গরাজ্যে বিচার পর্ব শুরু হয়েছে

( ) যিহুদীদের দত্ত দয়ার দরজা বন্ধ হয়

( ) যীশু স্বর্গারোহন করেন

( ) ঈশ্বর সকলের জন্য সুযোগ বন্ধ করেছেন

১০। প্রায়শ্চিত্তের স্বর্গীয় দিন, বা অ্যাট-ওয়ান-মেন্ট, সমস্ত মহাবিশ্বকে ঈশ্বরের সাথে সম্পূর্ণ মিলিত করবে। নিচের কোন বিবৃতি প্রায়শ্চিত্তের কিছু দিক সম্পর্কে সত্য বলে? (১০)

( ) যীশু আমাদের পাপের জন্য মৃত্যু বরন করেন

( ) যীশু আমাদের পাপের অপরাধ বোধ থেকে মুক্ত করেন

( ) যীশু আমাদের সম্পূর্ণ পরিবর্তন করে নতুন মানুষে রূপান্তর করেন

( ) যীশু আমাদের ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে রূপান্তরিত করেন

( ) স্বর্গীয় আদালতে যীশুকে অথবা শয়তানকে অনুসরনের জন্য সন্মান করে

( ) প্রতিটি মানুষের কাছে দিয়াবলের পরিকল্পনা প্রকাশ পাবে ও লোকেদের বাঁচানোর জন্য ঈশ্বরের মহিমাময় পরিকল্পনা সকলে জেনে যাবেন।

( ) পাপ, শয়তান ও পাপীগনকে পৃথক করে বিনাশ করে দেওয়া হবে।

( ) ঈশ্বর তার লোকেদের জন্য নতুন পৃথিবী ও স্বর্গ নির্মাণ করবেন ও ঈশ্বর বিশ্বাসীদের সঙ্গে বসবাস করবেন।

( ) পাপ আর কখনো উত্পন্ন হবে না।

( ) প্রায়শ্চিত্ত সম্ভব হয়েছিল যীশুর ক্রুশে মৃত্যু বরন দ্বারা

( ) শয়তান ও তাঁর সঙ্গীগন পরিবর্তিত হবে ও পরিত্রাণ পাবে।

১১। যিহুদী জাতির জন্য বরাদ্দকৃত ৪৯০ বছরের শেষ সপ্তাহ—সাত বছর—কে বিচ্ছিন্ন করার এবং বিশ্বের ইতিহাসের শেষের কাছাকাছি খ্রীষ্টবিরোধী কাজে প্রয়োগ করার কোনো বাইবেলের কারণ নেই। (১)

( ) সত্যি

( )  মিথ্যা

১২। ৩৪ খীষ্টাব্দে (৩)

( ) ঈশ্বরের মনোনীত জাতি হবার যিহুদীদের দয়ার দরজা বন্ধ হয়ে যায়।

( ) শিষ্যগন পরজাতিদের কাছে প্রচার শুরু করেন

( ) ধর্ম প্রচারক স্তিফানকে প্রস্তর নিক্ষেপ করে মেরে ফেলা হয়

( ) স্বর্গে বিচার পর্ব শুরু হয়

১৩। ২৩০০ সময়সীমা শুরু হয় (১)

( ) ৩৪ সালে

( ) ১৯৪৪ সালে

( ) ১৪৯১ খ্রীষ্টপূর্বাব্দ

( ) ৪৫৭ খ্রীষ্টপূর্বাব্দ

১৪। দানিয়েল ও প্রকাশিত বাক্য ভবিষ্যত্বানী প্রাথমিকভাবে আমাদের এবং আমাদের সময়ের জন্য প্রযোজ্য। (১)

( ) হ্যাঁ

( ) না

১৫। খ্রীষ্টের প্রায়শ্চিত্ত গ্রহণ করে, আমি নিজ অন্তরে তাঁকে আহ্বান করে পাপমুক্ত জীবন লাভ করতে প্রস্তুত।

( ) হ্যাঁ

( ) না